
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) যে বার্তা দিয়েছেন, গত ৫ আগস্টের পরে যাঁরা বিএনপিতে সক্রিয় হয়েছেন, সে ধরনের নেতা-কর্মীরা যেন গুরুত্বপূর্ণ পদ না পান। যাঁরা বিগত ১৬ বছর আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁরাই যাতে মুখ্য পদগুলো পান।’
আজ শনিবার (১৪ জুন) দুপুরে চট্টগ্রাম নগরীর লাভ লেইনে একটি কমিউনিটি সেন্টারে মেয়র আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন।
শাহাদাত হোসেন বলেন, উনি (তারেক রহমান) আরেকটি কথা বলেছেন, ইতিমধ্যে যাঁরা বিভিন্ন পদ পেয়েছেন, তাঁদের যদি আওয়ামী লীগের নেতা-কর্মীর সঙ্গে কোনো ছবি থাকে, তাঁদের সে পদ থেকে বাদ দিতে হবে। এ ধরনের কোনো প্রমাণ থাকলে আপনারা কেন্দ্রীয় দপ্তরে এবং এখানকার দপ্তরে তা জমা দেবেন।
১৬ বছর বিএনপির হাজার হাজার নেতা-কর্মী আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে ‘গুম’ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ‘বিচারবহির্ভূত হত্যার’ শিকার হয়েছেন এবং অনেকে কারাবরণ করেছেন। অনেকে শত শত মামলার শিকার হয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত কোর্টের বারান্দায় ছিলেন। অনেক নেতা-কর্মী তাঁদের পরিবারকে আহার দিতে পারেননি। ঘরে থাকতে পারেননি কিন্তু তাঁরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন।
শাহাদাত হোসেন আরও বলেন, ‘যে গণতান্ত্রিক আন্দোলনের জন্য ১৬টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মীও আওয়ামী লীগে যোগ দেননি। সে কর্মীরা হচ্ছে সাচ্চা কর্মী, নৈতিকতায় বিশ্বাসী। এই ১৬ বছরে যাঁরা আন্দোলন সংগ্রাম করেছেন, তাঁরাই পদ পাবেন। যারা ৫ আগস্টের পর এসে বিএনপিকে দ্বিধাবিভক্তি করতে চায়, তাদের ব্যাপারে আমাদের কথা আছে। আমরা চাই, ঐক্যবদ্ধ বিএনপি।’
নগর বিএনপির সাবেক সভাপতি বলেন, ‘আমাদের যে গণতান্ত্রিক অধিকার আছে, যেটা আমরা হারিয়েছি। আইনের শাসন, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গঠিত হবে। জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি জাতীয় সরকার গঠন করা হবে, তারেক রহমান সাহেব বারবার বলেছেন। আমরা কোনো বিভেদ, রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে চাই না।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকোমল বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, নগর বিএনপির সাবেক সদস্যসচিব আবুল হাশেম বক্কর প্রমুখ বক্তব্য দেন।

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
২ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
২ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
২ ঘণ্টা আগে