চট্টগ্রামের ফটিকছড়িতে প্রবাসী মাসুদুর রহমান মির্জা হত্যা মামলায় যুবলীগ নেতাসহ তিন আসামিকে দুই দিন করে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক শাহারিয়ার ইকবাল শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মনির হোসেন আসামিদের আদালতে হাজির করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন। আসামিরা হলেন–উপজেলার দাঁতমারা ইউনিয়ন যুবলীগের সভাপতি আকতার হোসেন হীরা, শামীম হোসেন ও দেলোয়ার হোসেন।
এই বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পরিদর্শক মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের রিমান্ড চাওয়ার পর আদালত প্রত্যেক আসামিকে দুই দিন করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।’
এর আগে গত ২৫ মার্চ রাতে উপজেলার বালুটিলা বাজার মসজিদ থেকে নামাজ শেষে বের হওয়ার পর ছুরিকাঘাত করে হত্যা করা হয় প্রবাসী (ওমান ফেরত) মাসুদ মির্জাকে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে ভূজপুর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মাহফুজুর রহমান বাবু। ঘটনার দিনই শামীম হোসেন ও দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। মামলাটি আদালতের নির্দেশে তদন্ত করছে পিবিআই।

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
৩ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
৯ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
৩৬ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে