Ajker Patrika

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল বুঝিয়ে দিল বেজা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ২১: ০৩
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ৫ শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল বুঝিয়ে দিল বেজা
পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল বুঝিয়ে দিল বেজা। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দ পাওয়া পাঁচটি শিল্পপ্রতিষ্ঠানকে জমির দখল বুঝিয়ে দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। আজ রোববার বেলা ১১টায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে জমির দখল হস্তান্তর সনদ (ল্যান্ড হ্যান্ডওভার সার্টিফিকেট) তুলে দেওয়া হয়।

সনদ পাওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর শিল্প স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরুর পথ আরও সুগম হলো বলে অনুষ্ঠানে জানানো হয়।

সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো র‍্যানকন লুব্রিকেন্টস লিমিটেড, হামকো করপোরেশন লিমিটেড, অপটিমাপ্লাস্ট লিমিটেড, স্যাভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বেজার সহকারী পরিচালক ইফতেখার মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতির দায়িত্ব পালন করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং বেজার শিল্পাঞ্চল উইংয়ের সদস্য সালেহ আহমদ। শুরুতে স্বাগত বক্তব্য দেন বেজার পরিচালক মোহাম্মদ জাকারিয়া মিঠু।

পরে উভয় পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে জমি হস্তান্তর সনদে স্বাক্ষর ও সনদ বিনিময় করা হয়।

র‍্যানকন লুব্রিকেন্টস লিমিটেডের পক্ষে প্রকল্প সমন্বয়ক ও ব্যবস্থাপক আল আমিন তালুকদার, হামকো করপোরেশন লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এ টি এম মোস্তফা এবং অপটিমাপ্লাস্ট লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জি এম একরামুল হক সনদ গ্রহণ করেন। বেজার পক্ষে সনদে স্বাক্ষর করেন পরিচালক (এস্টেট) মোহাম্মদ জাকারিয়া মিঠু।

স্যাভয় ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে মহাব্যবস্থাপক নিজামউদ্দিন মাহাদী হাসান এবং গোল্ডেন ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে পরিচালক এম ডি রাকিবুল মতিন সনদ গ্রহণ করেন। বেজার পক্ষে এ দুটি প্রতিষ্ঠানের সনদে স্বাক্ষর করেন উপপরিচালক (বিনিয়োগ উন্নয়ন-৫) রাকিবুল ইসলাম।

এর আগে ১৬ ও ১৭ অক্টোবর বেজার এস্টেট ও প্ল্যানিং শাখার কর্মকর্তারা মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সরেজমিনে গিয়ে প্রতিষ্ঠানগুলোকে বরাদ্দ করা জমি বুঝিয়ে দেন।

অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা তাঁদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিশ্বমানের অবকাঠামো ও বিনিয়োগবান্ধব পরিবেশ দ্রুত কারখানা স্থাপন এবং উৎপাদন কার্যক্রম শুরুতে তাঁদের উৎসাহিত করেছে বলে তাঁরা জানান।

সভাপতির বক্তব্যে সালেহ আহমদ বলেন, সরকারি ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে। বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়ে দ্রুত শিল্প স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বেজার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বেজার উপপরিচালক (জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল) মনিরা ইয়াছমিন, উপপরিচালক (এস্টেট) ও সিনিয়র সহকারী সচিব কাজী মো. মহসীন উজ্জ্বল, উপপরিচালক (প্ল্যানিং-২) রেজা-ই-রাব্বী, সহকারী পরিচালক (এস্টেট-১) মুহতাসিম সাদ, জুনিয়র আরবান প্ল্যানার শাহাদাত হোসেন, ইনভেস্টিগেশন অ্যান্ড সার্ভে কনসালট্যান্ট জামাল হোসেনসহ বেজার সদর দপ্তর ও আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত