কুমিল্লার শশীদলে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের চার চাকা লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে শশীদল স্টেশনের লুপ লাইনে এ ঘটনা ঘটে।
শশীদল রেলস্টেশন মাস্টার মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
রেলসূত্রে জানা যায়, কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি শশীদল স্টেশনের লুপ লাইনে প্রবেশ করলে ইঞ্জিনের চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে এই স্টেশনটিতে ট্রেনটি আটকা পড়ে। তবে লুপ লাইনে হওয়ার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
শশীদল রেলস্টেশন মাস্টার মজিবুর রহমান জানান, ট্রেনের ইঞ্জিনটি উদ্ধার ও মেরামত করতে লাকসাম ও আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। ট্রেনটি আটকা পড়ায় ট্রেনে থাকা যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে