
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এলাকায় মৌলভীপুকুর পাড় এলাকায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক ডজন টিয়ারশেল ছোড়া হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। পরে ঘটনাস্থলে জলকামানসহ অতিরিক্ত বিজিবি ও র্যাব মোতায়েন করা। সকাল আনুমানিক ৯টার দিকে এ সংঘর্ষে শুরু হয়। চলে প্রায় চার ঘণ্টা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, আজ রোববার সকালে চান্দগাঁও থানার টেক বাজার হাজি কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে যেতে ভোটার বাধা দেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ভোটকেন্দ্রের আশপাশে থেমে থেমে বিভিন্ন অলিগলিতে ককটেল বিস্ফোরণ ঘটান তাঁরা।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। জবাবে পুলিশ টিয়ারশেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর ১২টা নাগাদ ম্যাজিস্ট্রেটসহ দুই গাড়ি বিজিবি ঘটনাস্থলে পৌঁছে। এ সময় বিএনপির নেতা-কর্মীদের আবারও ধাওয়া দেওয়া হয়।
আবার দুপুর সাড়ে ১২টায় বিএনপির কয়েক শ নেতা-কর্মী জড়ো হয়ে মৌলভীপুকুর পাড়ের মূল সড়কে বের হয়ে সেখানে অবস্থানরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। ইটপাটকেলের মুখে পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও বিজিবি পিছু হটে। এ সময় দলটির নেতা-কর্মীরা মূল সড়কের প্রায় আধা মাইল দূরে চান্দগাঁও শরাফাত এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে সেখানেও চারদিক থেকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ পাল্টা ধাওয়া দেয় ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। এরপর র্যাব, বিজিবি ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ও বিজিবির সাঁজোয়া যানও ঘটনাস্থলে আনা হয়। সেনাবাহিনীর দুটি গাড়িও সেখানে পৌঁছে।
স্থানীয়রা জানিয়েছেন, এই সংঘর্ষ আনুমানিক সকাল ৯টা থেকে শুরু হয়ে প্রায় চার ঘণ্টা ধরে চলছে।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘বিএনপির লোকজন মৌলভীপুকুর পাড় এলাকায় একটি কেন্দ্রে ভোটারদের ভোট দিতে বাধা দেয়। পুলিশ সেখানে গেলে তারা পুলিশের ওপরও চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।’
ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রানা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত সাড়ে ৪০০ ভোট কাস্ট হয়েছে। তবে সকালে ভোটারদের উপস্থিতি থাকলেও সংঘর্ষের পর ভোটার কমতে শুরু করে। উল্লেখ্য, কেন্দ্রটিতে ৩ হাজার ৮৪৩ জন পুরুষ ভোটার রয়েছেন।

‘সম্প্রতি ডিএসসিসি পরিচালিত এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাসাবাড়িতে মশার লার্ভা পাওয়া গেছে, যা উদ্বেগজনক। যদি সামাজিকভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে না পারি, তাহলে কেবল কীটনাশক ছিটিয়ে মশক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’
১২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে। তাঁর অভিযোগ, বিএনপি একের পর এক সংকট তৈরি করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ ও স্বজনপ্রীতি চলছে।
২০ মিনিট আগে
লালমনিরহাটে ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মোক্তার উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাঁকে।
২৭ মিনিট আগে
ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার শহরের মুক্তবাজার ও সদর উপজেলার ফকিরহাট এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে