সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের এক চালক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদরের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী লেনে একটি ট্রাক ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে জানতে চাইলে যমুনা সেতু পশ্চিম থানার এএসআই শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

শীতপ্রধান ইউরোপের টিউলিপের দেখা মিলেছে এবার কিশোরগঞ্জে। শহরের মধ্যেই কিশোরগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে ফুটেছে এই ফুল। জেলার ইতিহাসে এই প্রথম এমন টিউলিপের বাগান গড়ে উঠেছে।
২ ঘণ্টা আগে
সুলতান মিয়ার সঙ্গে একই গোষ্ঠীর চাচাতো ভাই মিরাজ আলীর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, বিরোধপূর্ণ জমি বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ঘটনার দিন সন্ধ্যায় ওই জমি নিয়ে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে মিরাজ আলী ও তাঁর ছেলেরা সুলতান মিয়াকে ধারালো...
৩ ঘণ্টা আগে
নিহত ব্যক্তির স্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, তুচ্ছ লেনদেন নিয়ে কথা-কাটাকাটি হয়। সন্ধ্যায় এলাকার একটি চায়ের দোকানে গেলে খোরশেদ আলমসহ কয়েকজন মিলে তাঁর স্বামী আলমগীর হোসেনকে বেধড়ক মারধর করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাঁকে এলোপাতাড়ি কিলঘুষি ও লাঠি দিয়ে আঘাত করা হয়।
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ৪৬ বছর ধরে ঝুলে থাকার পর দিনাজপুরের ফুলবাড়ী হাউজিং এস্টেট (উপশহর) প্রকল্পটি অবশেষে বাস্তবায়নের সম্ভাবনা দেখা দিয়েছে। জমি অধিগ্রহণ, আমলাতান্ত্রিক জটিলতা এবং চিঠিপত্র চালাচালির দীর্ঘ পথ পেরিয়ে সম্প্রতি জমিটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
৯ ঘণ্টা আগে