কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকা থেকে নেশাজাতীয় ৩২ হাজার ৫০০ ট্যাপেন্টাডল বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। আজ শুক্রবার সকালে এ তথ্য জানান র্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব জানায়, শুক্রবার ভোররাতে নগরীর মনোহরপুর এলাকা থেকে নেশাজাতীয় ৩২ হাজার ৫০০টি ট্যাপেন্টাডল বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা নগরীর নুরপুর এলাকার হৃদয় আহমদ জিসান (২২), একই এলাকার মো. সুমন (২০) এবং আদর্শ সদর উপজেলার তেলীকুণা গ্রামের খোকন মিয়া (২৫)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
অন্য পৃথক দুটি অভিযানে কুমিল্লা সদর দক্ষিণের শ্রীনিবাস ও সদর উপজেলা অনণ্যপুর এলাকা থেকে ১১ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার লালমাই উপজেলার দোশারীচৌ গ্রামের মো. খোরশেদ আলম (২৯) ও সদর উপজেলার গাজীপুর গ্রামের রাজিব হাসান রাজু (২৪)।
গ্রেপ্তারকৃতদের বরাদ দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৭ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে