কক্সবাজার থেকে ক্রিস্টাল মেথ পাচার করা হচ্ছে ঢাকায়—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ এরশাদ (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের কর্ণফুলী থানা-পুলিশ। রোববার রাতে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এসময় তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
জানা গেছে, এরশাদ কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। তিনি উখিয়া উপজেলার থাইংখালী এলাকায় একটি মক্তবের শিক্ষক।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান, মইজ্জ্যারটেক এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী পরিবহনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এরশাদকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
এরশাদের বরাত দিয়ে ওসি দুলাল বলেন, এরশাদ ৫০ হাজার টাকার বিনিময়ে কক্সবাজার থেকে ঢাকায় ক্রিস্টাল মেথ পাচার করছিল। এ সময় মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি মোবাইল এবং সিমকার্ড উদ্ধার করা হয়। এরশাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

বিএনপি নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির পুরোটাই ব্যবহৃত হতো ব্যাগ, প্লাস্টিক ও বিভিন্ন পণ্যের গুদাম হিসেবে। আগুনে মুনসুর খান প্লাজা ভবনটির ষষ্ঠ তলার প্রায় সব মালপত্র পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের আরএম প্লাজার ষষ্ঠ ও সপ্তম তলাও।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শন করে যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লা নগরীর আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় একটি বেকারিতে শিল্পকারখানায় ব্যবহৃত রং দিয়ে খাদ্যপণ্য তৈরি এবং অন্য প্রতিষ্ঠানের প্যাকেট নকল করে পাউরুটি বাজারজাত করার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২ ঘণ্টা আগে