
রাঙামাটির বরকলের চান্দবী ঘাটে তিন মাসে পাঁচজনের মৃত্যু অজ্ঞাত কোনো রোগে হয়নি। কবিরাজের অপচিকিৎসায় একজনের এবং স্বাভাবিক মৃত্যু হয়েছে চারজনের। বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর এ তথ্য জানিয়েছেন।
গত বৃহস্পতিবার ও শুক্রবার ডা. মংক্যছিংয়ের নেতৃত্বে চান্দবী ঘাটে মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। ওই এলাকায় রোগী, রোগীর স্বজন, স্থানীয় ও মৃত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে ডা. মংক্যছিংয়ের দাবির সত্যতা পাওয়া যায়।
সরেজমিনে চান্দবী ঘাট পাড়ায় গিয়ে দেখা গেছে, এখনো ওই এলাকার ১২ জন জ্বর ও সর্দি-কাশিতে ভুগছেন। তাঁদের মধ্যে ছয়জনের পায়ের গোড়ালিতে সরিষা বীজ কাপড় দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। প্রত্যক রোগীর গলায় ঝোলানো হয়েছে তাবিজ। যাঁদের পেটে ব্যথা তাঁদের পেটে ভেজা কাপড়সহ বেঁধে দেওয়া হয়েছে বিভিন্ন গাছের শিকড়। প্রত্যকের ঘরে দেখা গেছে বিভিন্ন লতা-পাতা, গাছের শিকড়। এসব শিকড় ভেজা লালচে পানিভর্তি পাতিল দেখা গেছে রোগীদের ঘরে ঘরে।
রোগী ও রোগীর স্বজনেরা বলেন, গ্রামের সবাইকে কবিরাজি চিকিৎসাসেবা দিচ্ছেন গ্রামের কারবারি ও কবিরাজ শিব রতন চাকমা। টাকা চেয়ে নেন না। কেউ স্বেচ্ছায় দিলে নেন।
তিনি রোগীদের মাছ, মাংস, ডিম, ডাল ও তেলে রান্না করা জিনিস খেতে বারণ করেছেন। রোগ নিরাময়ের জন্য তাঁরা কবিরাজের কথা মেনে চলছেন।
পশ্চিম চান্দবী ঘাটপাড়ার সাধন বিজয় চাকমা (১৯) বলেন, তিনি ২১ দিন ধরে শুধু সেদ্ধ বেগুন দিয়ে ভাত খাচ্ছেন। মরিচ, তেল, মাছ, মাংস, ডিম খেতে মানা আছে।
স্থানীয় কারবারি ও কবিরাজ শিব রতন চাকমা (৫৫) বলেন, ‘আমি তো এযাবৎ ধরে কবিরাজি চিকিৎসা করে আসছি। আমার কাছে রোগ পরীক্ষার কোনো যন্ত্র নেই। পেট ধরে যা মনে হয় তা দিয়ে চিকিৎসা করি। ভূত আতঙ্কে থাকা রোগীর চিকিৎসা করছি।’
বরকল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মংক্যছিং সাগর বলেন, ‘যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে চারজনের মৃত্যু স্বাভাবিক। আর ছয় বছর বয়সী যে শিশুটি মারা গেছে, তাকে কবিরাজ শিকড়ের যে রস দিয়েছিলেন তা সহ্য করতে পারেনি। তা ছাড়া জ্বর-কাশিতে আক্রান্ত রোগীদের পুষ্টিকর খাবার বন্ধ করে দেওয়ায় তাঁরা দুর্বল হয়ে পড়ে। দুর্বল হওয়ার কারণে শরীরে নানা উপসর্গ দেখা দেয়। এতে রোগী ও স্বজনেরা আতঙ্কিত হয়ে পড়ে। আসলে তিন মাসের ব্যবধানে পাঁচজনের মৃত্যুতে গ্রামের মানুষ ভয় পেয়ে গেছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
২ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
৬ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
৯ মিনিট আগে
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) পুরোনো গবেষণার মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁদের দাবি, কৃষি গবেষণার জন্য ব্যবহৃত এই মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দিতে হবে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।
২৬ মিনিট আগে