কক্সবাজারের চকরিয়ার ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগে তিন ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক একেএম মোজাম্মেল হক চৌধুরী এ রায় দেন। এ সময় আরও এক আসামিকে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপর আসামি মোহাম্মদ শাফায়াতের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাঁকে বেকসুর খালাস করেন।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন-আবু বক্কর সিদ্দিক, ইউনুস হোসাইন ওরফে মানিক ও ইব্রাহিম মুস্তাফা ওরফে কাইয়ুম। তাঁরা তিন ভাই কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নের মগনামা এলাকার নুর আহমদের ছেলে। নিহত ব্যবসায়ী ও আসামিরা সম্পর্কে চাচা ভাতিজা
কারাদণ্ডাদেশপ্রাপ্ত অপর আসামি হলেন, মো. সোহাইব।
আদালত সূত্রে জানা যায়, চকরিয়ার বদরখালী ফেরিঘাট এলাকা থেকে ২০১৬ সালের ৩০ জুন রাত পৌনে ১২টার দিকে স্থানীয় কাপড়ের ব্যবসায়ী নুরুল হুদাকে জোর করে একটি সিএনজিতে তুলে অপহরণ করে নিয়ে যান আসামিরা। ঘটনার তিন ঘণ্টা পর বদরখালীর টুটিয়াখালী পাড়ার মাটিরকিল্লা এলাকায় নুরুল হুদার জবাই করা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় ২ জুলাই নিহতের ছেলে মো. শাহজাহান চকরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৬ সালের নভেম্বরে ৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
অভিযোগপত্রে বলা হয়, জায়গা-জমি, চিংড়ি ঘের নিয়ে বিরোধসহ রাজনৈতিক বিরোধের কারণে আসামিরা পরিকল্পিতভাবে নুরুল হুদাকে অপহরণের পর জবাই করে হত্যা করেন। পরে চাঞ্চল্যকর মামলা হিসেবে কক্সবাজার জেলা ও দায়রা আদালত থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি স্থানান্তর করা হয়। ট্রাইব্যুনাল ১৮ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় আদালত এ রায় দেন।
নিহতের ছেলে ও মামলার বাদী মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, এ রায়ে আমি সন্তুষ্ট। তবে রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মো. আইয়ুব খান আজকের পত্রিকাকে বলেন, দণ্ডবিধি ৩০২ ধারার অপরাধে তিন ভাইকে ফাঁসি ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩৬৪ ধারায় অপহরণের দায়ে তাঁদের ৩ জনসহ মোট চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মো. আইয়ুব খান আরও বলেন, আসামি আবু বকর সিদ্দিকের উপস্থিতিতে রায় দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। বাকিরা পলাতক রয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
৩০ মিনিট আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে