
ফেনী: ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর সফিউল আজম সফিকের (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে শহরের চৌধুরী পাড়ার আশিক মঞ্জিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সফিউল আজমের বাড়ি টাঙ্গাইল জেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রাফিক ইন্সপেক্টর সফিউল আজম একাই বাড়িতে থাকতেন। তাঁর পরিবারের সবাই ঢাকায় থাকেন। গত শুক্রবার রাতে সফিউল আজম কর্মস্থল থেকে ভাড়া বাড়িতে ফেরার পর থেকে তাঁর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। আজ দুপুরে ওই বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহম্মদ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। তিনি অনেক ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘরের দরজা ভেঙে সফিউল আজমের লাশ দেখতে পান। পরে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, র্যাব, সিআইডি, পিবিআইসহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদ্রোগে মৃত্যুবরণ করেছেন। তবুও বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে