
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে ওম্মে হাবিবা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ২টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
মৃত ছাত্রী চান তিতাস উপজেলার নাগেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা মাকসুদা আক্তার ও চান নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. সেলিম তালুকদার বলেন, ‘দুটি ক্লাস শেষ হওয়ার পর দেখি ওম্মে হাবিবাকে তার কয়েকজন সহপাঠী ধরে অফিসের দিকে নিয়ে আসছে। মেয়েটি দাঁড়াতে পারছিল না দেখে তাৎক্ষণিক দুজন শিক্ষক দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর মোড়ে পাঠাই। সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। এরপর শুনি সে মারা গেছে।’
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. ওয়াহিদুজ্জামান বলেন, ওম্মে হাবিবা নামের ওই স্কুলছাত্রীকে অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয়। অতিরিক্ত গরম নাকি ফুড পয়জনিংয়ে মৃত্যু হয়েছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এখানে আনার পর মুখ দিয়ে লালা ও ফেনা বের হচ্ছিল। পরে তাকে দ্রুত ঢাকায় পাঠানো হলে নেওয়ার পথেই মৃত্যু হয়। পরে পুনরায় তাকে এখানে নিয়ে আসে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, ‘হাসপাতাল থেকে বিষয়টি শোনার পর বিদ্যালয়ে আমার অফিসার পাঠিয়েছি। বিস্তারিত পরে জানা যাবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে