
কক্সবাজারের রামুতে ট্রেনে কাটা পড়ে দুই তরুণ নিহত হয়েছেন। তাঁরা মোটরসাইকেলে রেললাইন পার হচ্ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণেরা হলেন—রশিদনগর ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ ওয়াহিদ (২৫), আব্দুল মজিদের ছেলে মোহাম্মদ হোসেন (১৯)।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, ওয়াহিদ ও মোহাম্মদ হোসেন ঈদগাঁও বাজার থেকে প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রেললাইন পার হতে গিয়ে মোটরসাইকেলটি ট্রেনে নিচে পড়ে। ঘটনাস্থলে মারা যায় তারা। এ বিষয়ে রেলপুলিশ ব্যবস্থা নিচ্ছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, রেলক্রসিংয়ে গেট ও দায়িত্বপ্রাপ্ত ওয়াচম্যান নেই। এতে প্রায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে