
শিবিরে মানবপাচারের অপতৎপরতা শুরু করছে রোহিঙ্গা দালালেরা। প্রতিবছর শীত মৌসুম এলে সাগর শান্ত থাকার সুবাদে এমন প্রক্রিয়া শুরু করে দালালেরা। এরই পরিপ্রেক্ষিতে দুই রোহিঙ্গা দালালকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল রোববার রাতে উনছিপ্রাং রোহিঙ্গা শিবির থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো টেকনাফের ২২ নম্বর রোহিঙ্গা শিবিরের আশ্রিত রোহিঙ্গা আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা ও একই ক্যাম্পের বি/ ২ ব্লকের ছৈয়দ আহমেদের ছেলে সিরাজুল ইসলাম।
১৬ এপবিএন অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. হাসান বারী নুর এসব তথ্য নিশ্চিত করেন।
মো. হাসান বারী বলেন, রোহিঙ্গা শিবির থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শিবিরের ব্লকে মালয়েশিয়া পাচারের জন্য কাজ করছে কিছু রোহিঙ্গা দালাল। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে দুজন মানব পাচারকারীকে আটক করেছেন ১৬ এপিবিএন সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদের টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মো. হাসান বারী নুর আরও বলেন, মানব পাচারকারী চক্রের মাধ্যমে যাতে নতুন করে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে ও কোথাও পাচার না হয়, সে ব্যাপারে তৎপর রয়েছে এপিবিএন পুলিশ।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে