চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশ পরিচয়ে এক বৌদ্ধ বিহারে ডাকাতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে শাকপুরা ৫ নম্বর ওয়ার্ডের বড়ুয়ার টেক এলাকার প্রজ্ঞাবংশ বিদর্শন ভাবনা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. মুসা।
ডাকাত দল বিহারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আইপিএস ব্যাটারি, দানবাক্সের টাকা, আলমিরায় রক্ষিত বিহার উন্নয়নের নগদ ৬০ হাজার টাকা, ভান্তের মোবাইল ও দানের স্বর্ণালংকার নিয়ে গেছে।
বিহারের সেবক দীপক মারমা বলেন, ‘‘প্রথমে ডাকাতরা বিহারের মূল দরজার ২টি তালা ভেঙে প্রবেশ করে দানবাক্সের তালা ভেঙে টাকা-পয়সা নিয়ে নেয়। এরপর তাঁরা সেবকদের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। সেবকদের রুমে আমিসহ ৪ জন এতিম বাচ্চা থাকি। তাঁরা আমাদের বলে যে, তোমরা ঘুমাও আমরা প্রশাসনের লোক। এ সময় আমাকে বলে যে ভান্তের ঘর দেখিয়ে দিতে আমি তাদের বিহার অধ্যক্ষ শ্রীলপ্রিয় মহাথের কক্ষে নিয়ে যাই।
‘‘সেখানে তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা ও সমস্ত জিনিসপত্র এলোমেলো করে তল্লাশি করে টাকা, মোবাইল নিয়ে নেয়। শ্রীলপ্রিয় মহাথেরকে নিয়ে এরপর উপাধ্যক্ষ আনন্দ ভিক্ষুর বাসভবনে যায় ডাকাত দল। ওই কক্ষ থেকেও টাকা ও দানীয় স্বর্ণালংকার নিয়ে নেয় ডাকাতরা। তারা আলমারিতে ইয়াবা রয়েছে দাবি করে তল্লাশি করে। ডাকাতদল যাওয়ার সময় সবাইকে একটি কক্ষে তুলে দরজা আটকে দিয়ে চলে যায়।’’
ডাকাত দলে চার সদস্য ছিলেন। তাঁদের দুজনের হাতে বন্দুক, একজনের হাতে পিস্তল এবং একজনের বড় কাঁচি (তালা কাটার) ছিল বলে জানান দীপক মারমা।
স্থানীয় ইউপি সদস্য অনুপ দাশ বলেন, এই ধরণের ঘটনা দুঃখজনক। প্রশাসনের লোক পরিচয়ে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
৭ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
৮ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১১ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
১৯ মিনিট আগে