
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণের অভিযোগে ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইকরাম ওয়াহিদ তোহাকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে হাটহাজারীর একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, বিয়ের কথা বলে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারীর একটি বাসা থেকে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে নেওয়া হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তোহার সঙ্গে ওই মেয়ের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর তোহা বিয়ের আশ্বাসে তাঁর ভাড়া বাসায় নিয়ে বাদীকে একাধিকবার ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, পরে বিয়ের কথা বললে তোহা নানা টালবাহানা শুরু করেন। এরপর তিনি যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান।
অভিযুক্ত তোহা হাটহাজারীর ১১ নম্বর ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেটসংলগ্ন এলাকার আনোয়ার ম্যানশনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। অভিযুক্ত ও ভুক্তভোগী দুজনই বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী।
ভুক্তভোগী নারী পাঁচ দিন আগে হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন বলেন, একটি মেয়ের সঙ্গে ফার্মেসি বিভাগের ওই শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটি বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন। এ মামলায় হাটহাজারী থানা-পুলিশ তাঁকে আটক করে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৈতৃক সম্পত্তিতে টয়লেট ও গোসলখানা নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাবা ও তাঁর দুই ছেলেকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নবীর হোসেন।
৩৩ মিনিট আগে
২০২৫-২৬ অর্থবছরে চৌহালী উপজেলার সাত ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের জন্য মোট ৫৮ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল উপকারভোগীদের মধ্যে ৩০ কেজি করে বিতরণের কথা। এর মধ্যে বাঘুটিয়া ইউনিয়নের জন্য বরাদ্দ দেওয়া হয় ১৮ টন বা ৬০০ বস্তা চাল।
৩৮ মিনিট আগে
ইতালি যাওয়ার পথে লিবিয়ায় নেওয়ার পর মাদারীপুরের সাইদুল ব্যাপারী দুই মাস ধরে নিখোঁজ বলে অভিযোগ পরিবারের। তাঁকে উদ্ধারে এবং মানব পাচারের অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে সাতজনের বিরুদ্ধে মাদারীপুর আদালতে মামলা করেছেন তাঁর বড় ভাই।
৪০ মিনিট আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিরা যে সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা সমাধানে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
৪৩ মিনিট আগে