
কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নুরুল আলম নুরু হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক ইব্রাহিম খলিল এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, নগরের চকবাজার থানার এই হত্যা মামলায় আদালতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আসামি ফজলে করিম চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।
পরে আদালত চট্টগ্রাম কারাগারে বন্দী আসামির সঙ্গে ভার্চুয়াল শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনজুর আলম আজকের পত্রিকাকে বলেন, এর আগে গত বছরের ১৭ অক্টোবর মামলার তদন্ত ডিবি পুলিশের হাতে থাকাকালে ফজলে করিম চৌধুরীকে একবার রিমান্ড দেওয়া হয়েছিল। পরে মামলাটির তদন্ত সিআইডির হাতে আসার পর তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাঁকে পুনরায় তিন দিনের রিমান্ড আদেশ দিয়েছেন।
এর আগে ২০১৭ সালের ২৯ মার্চ রাতে নগরের চন্দনপুরার বাসা থেকে নুরুল আলমকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরদিন রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলারঘাটে কর্ণফুলী নদীর তীরে তাঁর হাত-পা বাধা অবস্থায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর বাড়ি রাউজান উপজেলার নোয়াপাড়ায়। সাত বছর আগে ওই হত্যাকাণ্ডের ঘটনায় গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকারের পটপরিবর্তনের পর নগরের চকবাজার থানায় নুরুল আলম হত্যায় মামলা হয়।
মামলায় সাবেক এমপি ফজলে করিম ছাড়া রাউজানের তৎকালীন পুলিশ কর্মকর্তা, ইউপি মেম্বারসহ উপজেলাটির বাসিন্দা ১৭ জনকে আসামি করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় ৩০-৪০ জনকে।
২০১৭ সালে নুরুল আলমের মরদেহ উদ্ধারের ঘটনায় ৩১ মার্চ রাউজান থানা-পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল। ২০১৯ সালে পিবিআই তদন্ত শেষে ওই মামলার কোনো সাক্ষী না পাওয়ার কথা উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিয়েছিল।
জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে তাঁকে গ্রেপ্তার করে বিজিবি।
পরে ১৯ সেপ্টেম্বর তাঁকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনার পর তখন থেকে কারাবন্দী আছেন। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিন পেরিয়ে গেলেও ময়মনসিংহ নগরের বিভিন্ন সড়কে ঝুলছে প্রার্থীদের সাঁটানো প্যানা-পোস্টার। এতে নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ ও নাগরিক নেতারা। প্যানা-পোস্টারের দিকে নজর যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কার কথা জানিয়েছেন পরিবহনের চালকেরা।
১৬ মিনিট আগে
ট্রেড ইউনিয়ন করায় দুই শ্রমিকনেতাকে ছাঁটাই করার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে বরিশাল নগরীর সোনারগাঁও টেক্সটাইলে। আজ সোমবারও দিনভর নগরীর রূপাতলীর কারখানার মধ্যে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এরপর কারখানার গেটে সংবাদ সম্মেলন করে তাঁদের দ্রুত কাজ ফিরিয়ে দেওয়ার দাবি জানান শ্রমিকেরা।
৪২ মিনিট আগে
গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) সিংড়ার ছাতারদীঘি ইউনিয়নের কালীগঞ্জ বাজারে যুবদল নেতা শামীমের নেতৃত্বে কয়েকজন যুবক আলতাব হোসেন আকন্দের ওপর হামলা করেন। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ
১ ঘণ্টা আগে
ফুটপাত রেখে সড়কে হাঁটছেন কেন, এমন প্রশ্ন করা হলে পথচারী দবির হোসেন বলেন, ‘ফুটপাত দিয়ে কীভাবে হাঁটব? দোকানের জন্য কি আর সে উপায় আছে? বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচলের রাস্তা দিয়ে হাঁটতে হয়।’
১ ঘণ্টা আগে