
চট্টগ্রাম নগরের চকবাজারে ইফতার চলাকালে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের ঝটিকা মিছিল বের করার জের ধরে ১০ জনকে গ্রেপ্তার করেছে চকবাজার থানা-পুলিশের একটি দল। মিছিলের পর গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত অন্তত ১০ জনকে গ্রেপ্তারের কথা জানান চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল কবির।
১০ জনের মধ্যে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ ও যুবলীগের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন সুজন রয়েছেন। অন্য আটজনের বিষয়ে তথ্য দেননি চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
তথ্যমতে, গতকাল সন্ধ্যা ৬টার দিকে নগরের চকবাজার থানাধীন চটেশ্বরী রোডে এ মিছিল হয়। মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, ৩০-৪০ জন তরুণ ওই মিছিল থেকে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাধীনতা দিবস নিয়ে স্লোগান দেন। এ সময় মিছিলকারীদের অনেকের মুখে মাস্ক পরা ছিল।
এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা জানান, ‘ইফতারের সময় একটি মিছিল বের করা হয়েছিল। তখন আজানের শব্দ শোনা যাচ্ছিল। আমরা ভিডিওগুলো সংগ্রহ করে দেখছি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার অংশ হিসেবে এ গ্রেপ্তার অভিযান।’

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৪ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৪ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৪ ঘণ্টা আগে