চট্টগ্রাম নগরের সিআরবির গোয়ালপাড়া এলাকায় সড়কটি দিয়ে জনসাধারণ চলাচল করতে পারবেন। আজ বৃহস্পতিবার পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর হোসেন এ কথা বলেন। ওই সড়কে বাইরের লোকজন যাতে পরিবহন ব্যবহার করতে না পারে সে জন্য ওই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আজ বিকেলে এ বিষয়ে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতাল নির্মাণের প্রকল্পের সঙ্গে সড়ক বন্ধ করার কোনো সম্পর্ক নেই। ওই সড়ক দিয়ে বাইরের লোকজন যখন-তখন গাড়ি ঢুকায় দিচ্ছে। সে জন্য নিরাপত্তার কথা বিবেচনা করে বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে। ওই এলাকায় যারা বসবাস করছেন তারা সড়কটি ব্যবহার করতে পারবেন।’
উল্লেখ্য, এর আগে রেলওয়ের পক্ষ থেকে সাইনবোর্ডটি টাঙানো হয়। সেখানে ওই সড়ক দিয়ে জনসাধারণ চলাচল না করতে বলা হয়। সড়কটি স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে উল্লেখ করে বিকল্প রাস্তা ব্যবহার করতে নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে সিআরবিতে হাসপাতাল নির্মাণে বিরোধিতাকারী ও এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান।

ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারে অপর পক্ষের সমর্থকদের দলে ভেড়ানোর জন্য আল্টিমেটাম (চাপ সৃষ্টি) দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে
নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেন তাঁরা।
২৭ মিনিট আগে
পঞ্চগড়ে বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। সদর উপজেলার শিংরোড প্রধানপাড়া গ্রামে আলম হক (৩০) নামে ওই যুবকের মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী মৌসুমী আক্তারকে (২৫) আটক করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, স্থানীয় বাবুল নামের প্রেমিকের পরামর্শে আলমকে বিষ খাইয়েছে
৩২ মিনিট আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তনগর এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
৩৫ মিনিট আগে