কুমিল্লার বুড়িচংয়ে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টায় কুমিল্লা-ব্রাহ্মণপাড়া সড়কের বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গাজীপুর ব্র্যাক অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ গ্রামের লিটন মিয়ার ছেলে আরিফ আহমেদ (২৩) এবং একই উপজেলার নগরপাড় গ্রামের শাহীন মিয়ার ছেলে নয়ন মিয়া (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা থেকে ব্রাহ্মণপাড়াগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফ্রেশ কোম্পানির একটি মিনি কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গাড়ির চাকায় পিষ্ট হন।
বুড়িচং উপজেলার ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান সরকার জানান, ফায়ার স্টেশনের ৫০০ গজ দূরে দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাকসুদ আলম জানান, পুলিশ দুর্ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন কাভার্ড ভ্যানের চালক জেলার দাউদকান্দি উপজেলার চাশরা গ্রামের মোশারফ হোসেন এবং হেলপার একই এলাকার রাজ নয়ন।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৪ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে