
চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে খাদে পড়ে যাওয়া একটি মাইক্রোবাস থেকে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করেছে পুলিশ। তবে গাড়িতে থাকা মাদক কারবারিরা পালিয়ে গেছেন।

গতকাল শনিবার রাতে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের সৈদালী এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে একটি টয়োটা নোয়া মাইক্রোবাস দ্রুতগতিতে চলাচল করছিল। গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটির ওপর নজর রাখে। একপর্যায়ে গাড়িটিকে থামাতে ধাওয়া দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে ফেলে দেন। পরে গাড়িতে থাকা ব্যক্তিরা দ্রুত পালিয়ে যান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাদে পড়ে থাকা মাইক্রোবাসটিতে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সন্দেহজনক ওই মাইক্রোবাসটির গতিবিধি নজরদারিতে রাখা হয়েছিল। পরে গাড়িটিকে থামাতে ধাওয়া দেওয়া হলে মাদক কারবারিরা সেটি রাস্তার পাশে খাদে ফেলে পালিয়ে যান। তল্লাশি চালিয়ে মাদকের চালানটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, চেকপোস্ট ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। মাদক সরবরাহ, পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, উদ্ধার করা মাইক্রোবাসটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা মাদক কারবারিদের বিরুদ্ধে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
১২ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
১৭ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৩ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচি এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে বিপন্ন প্রজাতির ২৪ কেজি ওজনের একটি বিশালাকার বাগাড় মাছ ধরা পড়েছে। পরবর্তীকালে মাছটি পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে নিয়ে ৩৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়...
৩৩ মিনিট আগে