
ফেনীর ছাগলনাইয়া পৌর শহরের সাত মন্দির সড়কে একটি মাদ্রাসার হেফজখানার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে থানায় অভিযোগ দেওয়ার পর ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার বেলা দেড়টার দিকে ছাগলনাইয়া থানায় লিখিত অভিযোগ করেন নির্যাতনের শিকার ছাত্রের বাবা। পরে বেলা ২টার দিকে অভিযুক্ত শিক্ষক আবু বক্কর সিদ্দিককে (২১) আটক করে পুলিশ। তিনি পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ী সড়কের মারকাজুল তালিমুল কোরআন মাদ্রাসার শিক্ষক।
ওই ছাত্রের বাবা বলেন, মাদ্রাসার হেফজখানার শিক্ষক আবু বক্কর সিদ্দিক প্রায় দুই মাস ধরে তাঁর ছেলেকে নির্যাতন করে আসছিলেন। কিন্তু তাঁর ছেলে ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। সবশেষ ১ অক্টোবর সকালে ডেকে নিয়ে ওই শিক্ষক আবারও নির্যাতন করেন। তাতে তাঁর ছেলে অসুস্থ হয়ে পড়ে। পরে বাসায় গিয়ে প্রথমে তার মাকে বিষয়টি জানায়। বিষয়টি মাদ্রাসাপ্রধানকে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি। ফলে নিরুপায় হয়ে তিনি থানায় মামলা করেন।
মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাঈম বলেন, ‘ঘটনা সত্য নাকি মিথ্যা তা পুলিশ তদন্ত করে বের করবে।’
এ বিষয়ে জানতে চাইলে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পেয়ে আসামি আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে