
নোয়াখালীর সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নে পণ্যবাহী কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরিফ হোসেন জয় (৩৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় কং অচিন মারমা নামের এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার মান্নাননগরের আনছার কোম্পানির দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন উপজেলার চরজুবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরমহিউদ্দিন গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি সুবর্ণচরের ভূঁইয়ারহাট বাজারের অনিক কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠানের মালিক।
স্থানীয়রা বলছে, সোমবার বিকেলে নিজের মোটরসাইকেল নিয়ে আরিফ হোসেন পুলিশ কনস্টেবল বন্ধু অচিন মারমাকে জেলা শহর মাইজদী থেকে আনতে যান। সেখান থেকে মোটরসাইকেলযোগে দুজন সুবর্ণচর উপজেলার চরজব্বার পুলিশ ফাঁড়ির উদ্দেশে রওনা হন। পথে রাত ৯টার দিকে মোটরসাইকেলটি সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের আনছার কোম্পানির দরজা এলাকার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোনাপুরগামী পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক জয় ও অচিন মারমা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত পুলিশ সদস্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয়রা গাড়িটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে