ফেনীর সোনাগাজীতে মোটরসাইকেল চুরি মামলায় দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ফেনীন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য প্রার্থনা করলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় আসামিরা হলেন—সোনাগাজী উপজেলার নবাবপুর ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আলী আশরাফ সোহেল (৪৭) ও আমিরাবাদ ইউপির সদস্য ও যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম (৪৫)।
মামলার বাদী পক্ষের আইনজীবী সালেহ উদ্দিন আহমেদ শিমুল জানান, উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বাখরিয়া গ্রামের সোনাগাজী বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহ আল নোমান বাদী হয়ে মোটরসাইকেল চুরির জন্য ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও সোনাগাজী আমলি আদালতে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন। পিবিআই প্রতিবেদন আদালতে দাখিল করলে বাদী অসন্তুষ্টি প্রকাশ করে নারাজি দেন। পরে আদালত মামলাটি পুনরায় সোনাগাজী মডেল থানাকে তদন্তের নির্দেশ দিলে মামলাটি পুনরায় তদন্ত করে মোটরসাইকেল চুরির ঘটনায় ওই দুই ইউপি সদস্য ও আরও ৩ জনের সংশ্লিষ্টতা পেয়ে আদালতে প্রতিবেদন দেন। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার বাদী গাজী নোমান বলেন, ‘আমি ন্যায় বিচার পেতে মামলা করেছি। আশা করছি চোর চক্রের সদস্যদের কঠিন বিচার ও আমি ন্যায় বিচার পাব। আসামিদের কারাগারে পাঠানোর পর থেকে বিভিন্ন মহল থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। এতে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’
সোনাগাজী পৌরসভার রাকিব প্লাজার ব্যবসায়ী গাজী নোমান ২০২২ সালের ২৩ অক্টোবর দুপুরের দিকে মার্কেটের নিচে মোটরসাইকেল রেখে দোকানে যান। বিকেল প্রায় ৪টার দিকে দোকান থেকে নিচে নেমে দেখেন তাঁর মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। এ সময় খোঁজ নিয়ে না পেয়ে আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মোটরসাইকেল চোর ও চক্রের সদস্যদের পরিচয় শনাক্ত করে গাজী নোমান বাদী হয়ে আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া শামীমসহ তিন সদস্যর নামে মামলা করেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে