
চট্টগ্রামে কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণের জন্য চার দিন ছয় ঘণ্টা করে নিয়ন্ত্রিতভাবে যান চলাচলের জন্য ডাইভারশন থাকবে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
আজ বুধবার কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কর্ণফুলী টানেলের রুটিন রক্ষণাবেক্ষণ (জেট ফ্যান পরিষ্কার/রক্ষণাবেক্ষণ ও রোড মার্কিং) কাজের জন্য আগামী ২৮, ২৯, ৩০ ও ৩১ জুলাই রাত ১১টা থেকে ভোররাত ৫টা পর্যন্ত ‘পতেঙ্গা টু আনোয়ারা’ টিউব থেকে ট্রাফিক ডাইভারশন করে ‘আনোয়ারা টু পতেঙ্গা’ টিউবের মাধ্যমে নিয়ন্ত্রিতভাবে যান চলাচল অব্যাহত রাখা হবে।
এ সময় বিদ্যমান ট্রাফিকের পরিমাণ অনুযায়ী সর্বনিম্ন ৫ থেকে সর্বোচ্চ ১০ মিনিট টানেলের উভয় মুখে যাত্রীদের অপেক্ষমাণ থাকার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছে সেতু বিভাগ।
চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দুই প্রান্তকে সড়কপথে যুক্ত করতে ৩ দশমিক ৩২ কিলোমিটার দীর্ঘ এই টানেলের নির্মাণকাজ শেষে ২০২৩ সালের ২৮ অক্টোবর উদ্বোধন করা হয়। এর এক দিন পর সর্বসাধারণের চলাচলের জন্য টানেলটি খুলে দেওয়া হয়।

কক্সবাজারের উখিয়ার ক্যাম্প-৮ ইস্টে দুই সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠীর মধ্যে গোলাগুলিতে মা ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলে গুলিবিদ্ধ হয়েছে। তাঁদের দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের হয়নি।
৫ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে প্রয়োজনীয় বৃষ্টির অভাবে আমন ধানের খেতের মাটিতে ফাটল দেখা দিয়েছে। টানা দাবদাহ ও দীর্ঘদিনের অনাবৃষ্টির কারণে উপজেলার বহু এলাকার ধানগাছ শুকিয়ে লালচে হওয়ার উপক্রম হয়েছে। উপযুক্ত সময়ে পর্যাপ্ত বৃষ্টি না হলে চলতি মৌসুমে আমনের কাঙ্ক্ষিত ফলন পাওয়া নিয়ে দুশ্চিন্তা ও শঙ্কায় দিন
১১ মিনিট আগে
পটুয়াখালীর কলাপাড়ায় বাক্প্রতিবন্ধী এক নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে ব্যবসায়ীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার জেরে অনির্দিষ্টকালের জন্য বানাতী বাজারের দোকানপাট বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা।
১৫ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সরকারি নির্দেশনা না মানার অভিযোগে কাজী শামসুন্নেচ্ছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের অপসারণ দাবিতে বিক্ষোভ হয়েছে। প্রধান শিক্ষক দাবি করেছেন, মসজিদে তবারক বিতরণের জন্য তিনি এক হাজার টাকা দিয়েছেন।
১৬ মিনিট আগে