
কুমিল্লার দাউদকান্দিতে মোটরসাইকেলের ধাক্কায় মিম আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এতে গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ২টায় উপজেলার হাসানপুর কলেজের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় আড়াই ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখে নিহতের সহপাঠীরা। পরে প্রশাসন সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে তারা ব্যারিকেড তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত কলেজছাত্রী তিতাস উপজেলার লালপুর গ্রামের বিল্লাল সরকারের মেয়ে। সে হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (মঙ্গলবার) বেলা ২টার দিকে দাউদকান্দি হাসানপুর কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মিম আক্তার দাঁড়িয়ে ছিলেন। ওই সময় কুমিল্লামুখী দ্রুতগতির একটি মোটরসাইকেল সামনে একটি পিকআপকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা মিমকে ধাক্কা দিলে সে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। এতে ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণে মিম মারা যায়।
গুরুতর আহত হয়েছেন শাফিন ও আব্দুল করিম নামে মোটরসাইকেলের দুই আরোহী। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর কলেজের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করে। অবরোধের কারণে মহাসড়কে প্রায় সাত কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলম, কুমিল্লা সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব, এসিল্যান্ড জিয়াউর রহমান, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। তারা সুষ্ঠু বিচারের আশ্বাসের প্রেক্ষিতে রাস্তার ব্যারিকেড তুলে নেয় শিক্ষার্থীরা। অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩৮ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে