
হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় আবিদুল হাসান (৩৫) ও ইফতেখার রাহাত (৩০) নামের দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুরের চাঁনগাজী চৌধুরী বাড়ির মো. ইউসুফের ছেলে এবং আবিদুল হাসান ওই বাড়ির মৃত নুর আহমদ চৌধুরীর ছেলে।
নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে আবিদুল হাসান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাঁকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। চমেক থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই রাহাত এবং চমেকে নেওয়ার পথে আবিদুল হাসানের মৃত্যু হয়। এ সময় তাঁদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামের আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদা দাবির অভিযোগে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম শেখসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে সালাম শেখকে ঢাকা থেকে এবং অপর তিনজনকে পিরোজপুরের কদমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাসিব শেখ (২৭), ইউনিয়ন শ্রমিক
১০ মিনিট আগে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় পানি ব্যবসায়ী আব্দুর রহমান জিসান নিহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হয়েছে। গত ৮ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানা
১৭ মিনিট আগে
নোয়াখালীর সদর পশ্চিমাঞ্চলের আন্ডারচর ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা জোরদারে অস্থায়ী পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ক্যাম্পটি সুধারাম মডেল থানার অধীনে পরিচালিত হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পর ক্যাম্প স্থাপনে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা।
৩০ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে