
চট্টগ্রামের বাঁশখালীতে কৃষক লীগ নেতাকে গুলির অভিযোগে সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে. এম সালাহ উদ্দীন কামালকে প্রধান আসামি করে মামলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে বাঁশখালী থানায় কৃষক লীগ নেতা ইলিয়াছের পক্ষে বাবা মোহাম্মদ ইদ্রিছ মামলা করেন। মামলায় কে. এম সালাহ উদ্দীন কামালসহ ১৮ জনের বিরুদ্ধে গুলি, হামলা ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ মে বিকেল সাড়ে ৫টায় সাধনপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলার সাধনপুর বানীগ্রাম নতুন বাজার এলাকায় জ্ঞাত-অজ্ঞাত ৩০-৪০ জন মানুষ উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াছ (৪০) ও তাঁর বাবা মোহাম্মদ ইদ্রিছের (৬৫) ওপর হামলা চালায়। প্রকাশ্যে গুলির ঘটনা ঘটে এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করা হয়। এ সময় দা, কিরিচ ও লোহার রডের আঘাতে গুরুতর আহত হন মো. ইলিয়াছ। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০১৫ সালে বাঁশের কেল্লার অ্যাডমিন চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামালের ভাই এম জিয়া উদ্দিন ফাহাদকে জঙ্গি হিসেবে গ্রেপ্তার করেছিল আইন-শৃঙ্খলা বাহিনী। তাঁর বিরুদ্ধে টিভিতে সাক্ষাৎকার দেওয়ার অভিযোগে এ হামলা চালানো হয়।
কৃষক লীগ নেতা মো. ইলিয়াছের বাবা মো. ইদ্রিছ বলেন, ‘আমিও ছেলেকে বাঁচাতে গিয়ে আমিও হামলায় আহত হয়েছিলাম। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে বৃহস্পতিবার রাতে বাঁশখালী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’
এ বিষয়ে সাধনপুর ইউপি চেয়ারম্যান কে এম সালাউদ্দিনের কামালের মুঠোফোনে বেশ কয়েকবার কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘ভুক্তভোগীরা সাধনপুর ইউপি চেয়ারম্যানকে ১ নং আসামি হিসেবে এজাহারে দিয়েছে। মামলায় তাঁরা আরও ১৮ জনের নামোউল্লেখসহ অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করেছে। মামলার তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কৃষিমন্ত্রী আমিনুর রশিদ বলেছেন, বর্তমান সরকারের মূলনীতি ও সিদ্ধান্ত হলো কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। কৃষকদের জীবনসংগ্রাম ও কষ্টের কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষিবান্ধব এই সরকার কৃষকের পাশে থাকবে। আজ শনিবার দুপুরে মেদির হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে...
৩২ মিনিট আগে
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থী সন্তানকে অনৈতিকভাবে সহযোগিতা করার অভিযোগে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও এক কর্মচারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন ওই স্কুলের প্রধান শিক্ষক শাহানারা খাতুন...
৩৫ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ডোবার পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪০) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, বিভিন্ন প্রাণী মরদেহটি কামড়ে ক্ষতবিক্ষত করেছে। আজ শনিবার (৯ মে) বিকেলে উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামের...
৩৮ মিনিট আগে
লালমনিরহাটে প্রবাসী ছেলের সঙ্গে বিরোধের জেরে তাঁর বৃদ্ধ বাবাকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে অপর এক প্রবাসীর পরিবারের বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
৪৩ মিনিট আগে