
চট্টগ্রামের চন্দনাইশে হাতির আক্রমণে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন একজন। তিনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরি এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নিহতের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দিয়েছে উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান খোরশেদ আলম টিটু।
নিহত কৃষক হলেন মো. জাগির হোসেন সওদাগর (৬০)। আহত হয়েছে সালাহউদ্দিন নামের এক ব্যক্তি।
উপজেলা প্রশাসন ও স্থানীয়রা বলছে, প্রতিবছর বাঁশখালী পাহাড়ি অঞ্চল থেকে আসা বন্য হাতির আক্রমণের শিকার হন উপজেলার বরমা বাইনজুরি এলাকার জনসাধারণ। আজ সকালে জাগির সওদাগর কৃষিজমিতে কাজ করছিলেন। হঠাৎ পেছন থেকে দুটি হাতি এসে তাঁকে আক্রমণ করে। আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় জাগিরের।
এ সময় সালাহউদ্দিন নামে এক ব্যক্তি আহত হন। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ হাতিগুলো চানখালী খাল ও সাঙ্গু নদ পার হয়ে বাঁশখালী পাহাড়ি এলাকা থেকে চন্দনাইশে আসে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের পরিবারকে ২০ হাজার ও আহত ব্যক্তির পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পরবর্তীকালে বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৫২ ধারার অনুযায়ী নিহত ব্যক্তির পরিবারকে তিন লাখ ও আহত ব্যক্তির পরিবারকে এক লাখ টাকা অনুদান দেওয়া হবে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৮ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে