কাপ্তাই (রাঙামাটি): ১৯৯৮ সালের মে মাসে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রে ভর্তি হন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলাধীন নোয়াপাড়া মাস্টার দা সূর্যসেন পল্লির স্বপ্না দাশ। সেখানে চিকিৎসাধীন ছিলেন আরেক কুষ্ঠরোগী জ্যোতিষ চাকমা। সেখানেই পরস্পরকে পছন্দ করে ফেলেন তারা। ১৯৯৯ সালে বিয়ে করেন। স্বপ্না দাস হয়ে যান স্বপ্না চাকমা।
হাসপাতালে বিনা খরচে চিকিৎসা, হাসপাতালের কোয়ার্টারে সম্পূর্ণ বিনা ভাড়ায় থাকার সুযোগ পেয়ে বেশ সুখেই কাটছিল তাঁদের দিন। তাঁদের ঘর আলো করে আসে আকাশ চাকমা ও পূর্ণিমা চাকমা। কিন্তু ২০০৪ সালে ঘটে যায় বড় বিপর্যয়। কুষ্ঠ রোগে দুই পায়ের ক্ষত নিয়ন্ত্রণের বাইরে যায়। চিকিৎসকদের পরামর্শে সে বছরই স্বপ্নার দুই পা কেটে ফেলা হয়। সেই থেকে হুইলচেয়ারে বন্দী স্বপ্নার জীবন।
চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতাল ও কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, তাঁদের কুষ্ঠ হাসপাতালের কোয়ার্টারে সম্পূর্ণ বিনা ভাড়ায় থাকার ব্যবস্থা করেছি। বিনা মূল্যে চিকিৎসা এবং ওষুধ দিয়েছি। অনেক কষ্টেই চলছে তাদের সংসার।
এদিকে অভাবের কারণে স্বপ্না–জ্যোতিষ দম্পতির প্রথম সন্তান আকাশ চাকমা অষ্টম শ্রেণির পর আর পড়ালেখা চালিয়ে যেতে পারেনি। এখন সে বাসের হেলপার। পূর্ণিমা চাকমা চন্দ্রঘোনা বি এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। কাপ্তাই সড়কের বনগ্রাম এলাকায় শাকসবজি বিক্রি করে চলতো স্বপ্নাদের সংসার। দুজনে মিলে ব্যবসাটি করতেন তাঁরা। কিন্তু সে সুখও বেশি দিন সইল না!
২০২০ সালের ১১ এপ্রিল মারা যান জ্যোতিষ চাকমা। মুষড়ে পড়েন স্বপ্না। কিন্তু সংসার তো চালাতে হবে। তাই শাকসবজি ব্যবসাটা কোনোরকম চালিয়ে যাচ্ছেন। প্রচণ্ড রোদের মধ্যেও আজ সোমবার স্বপ্নাকে সবজি বিক্রি করতে দেখা গেছে। স্বপ্না বলেন, প্রতিদিন রোদ–বৃষ্টি মাথায় নিয়ে কাপ্তাই সড়কের লিচুবাগান বনগ্রাম মূল রাস্তার পাশে সবজি বিক্রি করতে বসেন। ২০০ থেকে ৫০০ টাকা আয় হয়। এদিকে মহমারিতে ছেলে হয়ে পড়েছে কর্মহীন। বাজারে আগের মতো ক্রেতা নেই। এভাবে খুব অর্থকষ্টে দুই ছেলে–মেয়েকে নিয়ে দিন কাটছে স্বপ্নার।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে