দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কিছুটা সাশ্রয়ের আশায় খোলা বাজারের (ওএমএস) চাল কিনতে লাইনে দাঁড়িয়ে ছিলেন দিনমজুর তপন মালাকার এর স্ত্রী শিখা মালাকার (৩৮)। লাইনে দাঁড়ানোর ঘণ্টাখানেকের মধ্যে ক্রেতাদের ভিড়ের চাপে পড়ে সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আজ সোমবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার পৌর সদরের কলেজ রোড সংলগ্ন ডিলার গোলাম রব্বানীর দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত শিখা মালাকারের স্বামীর বাড়ি নোয়াখালী। তবে তারা দীর্ঘদিন ধরে পৌর সদরের নিজতালুক এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পৌর প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু।
ঘটনার প্রত্যক্ষদর্শী ওএমএসের চাল কিনতে যাওয়া একই এলাকার বাসিন্দা মিলন দাস জানান, সকালে তারা দুজনে ওএমএসের চাল কিনতে ডিলার রব্বানীর দোকানের সামনে লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়ানোর কিছুক্ষণ পর ক্রমশই লোকজনের ভিড় বাড়তে থাকে। একপর্যায়ে চাল শেষ হয়ে যাওয়ার শঙ্কায় হুড়োহুড়ি শুরু করেন তারা। এতে ভিড়ের চাপে পড়ে মাটিতে লুটিয়ে পড়েন শিখা মালাকার। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডিলার গোলাম রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকাল ৯টা থেকে খোলা বাজারে চাল দেওয়ার নিয়ম হলেও লোকজন ৮টায় দোকানের সামনে এসে ভিড় জমান। চাল বিতরণ আগে তাদের সারিবদ্ধভাবে লাইনে দাঁড় করানো হয়। কিন্তু বেলা সাড়ে ১১টার দিকে চাল শেষ হয়ে যাওয়ায় মিথ্যা গুজবে তারা হুড়োহুড়ি শুরু করেন। এতে ভিড়ের চাপে পড়ে ওই নারী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।’
পৌর প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু জানান, ওএমএসের চাল কিনতে গিয়ে ভিড়ের চাপে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। পৌর সদরের কেন্দ্রীয় মহাশ্মশানে মরদেহের সৎকার করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে। ভিড়ের চাপে পড়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৫ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪১ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে