
কর্ণফুলী নদীতে নাব্যসংকটের কারণে আজ মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
গতকাল সোমবার (১২ মে) রাতে মুঠোফোনে এই প্রতিবেদককে তিনি জানান, কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের জন্য ফেরি চলাচলে সাময়িক বিরতি দিতে হয়েছে। এর আগেই চালক ও যাত্রীদের বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল। তিনি বিকল্প পথ হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া-পদুয়া-সুখবিলাস সড়ক (কালিন্দী রাণী সড়ক) ব্যবহারের অনুরোধ জানান।
মঙ্গলবার সকালে চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে কথা হয় সওজ রাঙ্গামাটির উপবিভাগীয় প্রকৌশলী (কারখানা বিভাগ) রনেল চাকমা ও উপসহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমার সঙ্গে। তাঁরা জানান, শুষ্ক মৌসুমে ফেরিতে ওঠার পন্টুনের নিচে চর জমে যায়, এতে যানবাহন পারাপারে বিঘ্ন ঘটে। ড্রেজিংয়ের কাজ শেষ হলেই ফেরি চলাচল আবার শুরু হবে বলে তাঁরা আশাবাদ জানান।

ফেরির চালক আমিনুল হক বলেন, ‘ড্রেজিংয়ের কারণে পাঁচ দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। আশা করছি নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হবে।’
প্রসঙ্গত, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের রাইখালী ফেরিঘাট ও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের ফেরিঘাট হয়ে কর্ণফুলী নদী দিয়ে প্রতিদিন শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী ভারী, হালকা ও মাঝারি যানবাহন চলাচল করে। নৌ-রুটটি দক্ষিণ চট্টগ্রাম ও পার্বত্যাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ।

বকেয়া বেতন পরিশোধ এবং ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় পোশাকশ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় চার ঘণ্টা অবরোধ করেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
৪৩ মিনিট আগে
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়াতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান...
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো দায়ের কোপে সুধা রানী মণ্ডল (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাতিজা রমেশ মণ্ডলকে (৩৫) আটক করেছে পুলিশ। হামলায় আরও দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে...
১ ঘণ্টা আগে
সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
১ ঘণ্টা আগে