
প্রতারণা, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ দুই শীর্ষ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (৩ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শারমিন জাহান এই আদেশ দেন।
কারাগারে পাঠানো কর্মকর্তারা হলেন বিজিএফসিএলের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার ও জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদার।
মামলার বিবরণী সূত্রে জানা গেছে, প্রধান আসামি বিজিএফসিএলের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এ টি এম শাহ আলম চাকরি চলাকালে তাঁর শিক্ষা সনদ ও এনআইডি থেকে জন্ম সাল ১৯৬১-এর পরিবর্তে ১৯৬২ সাল দেখিয়ে বয়স জালিয়াতি করেন। বয়স প্রতারণার মাধ্যমে তিনি ২০২১ সালের ২৭ ডিসেম্বর অবসরের (পিআরএল) সময় পার হওয়ার পরও অতিরিক্ত আরও এক বছর দায়িত্ব পালন করেন। এ সময়ে তিনি বিজিএফসিএল থেকে অনৈতিকভাবে ৭৪ লাখ ৪ হাজার টাকার বেশি বেতন-ভাতা হিসেবে উত্তোলন করে আত্মসাৎ করেন।
এ টি এম শাহ আলমের প্রতারণা সামনে এলে বিজিএফসিএল তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। তদন্ত কমিটি সনদ জালিয়াতির প্রমাণ পেয়ে প্রতিবেদন জমা দিলে বিজিএফসিএলের ৭১৭তম বোর্ড সভায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
বিবরণীতে বলা হয়, এই প্রতারণায় সহযোগিতা করার অভিযোগে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার ও জিএম (প্রশাসন) মো. নাসিবুজ্জামান তালুকদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
বিজিএফসিএলের তৎকালীন উপমহাব্যবস্থাপক মো. আবুল বাসার মিজি বাদী হয়ে ২০২৪ সালের ২২ অক্টোবর মামলাটি করেন। মামলা করার পরপরই প্রধান আসামি এ টি এম শাহ আলম দেশ ত্যাগ করেন। অপর দুই আসামি নুরুল আবছার ও মো. নাসিবুজ্জামান তালুকদার উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। আজ দুপুরে নিম্ন আদালতে হাজির হলে আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া আদালতের অতিরিক্ত পিপি মাহবুবুর রহমান জানান, আদালতে শুনানি শেষে তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য অপরাধের ধারা থাকায় দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, আসামি মো. জাহাঙ্গীর হোসেনের পূর্ব পরিচিত ছিলেন ওই নারী। ঘটনার ১১ মাস আগে ভিকটিমের স্বামীর মৃত্যু হয়। পূর্বপরিচিত হওয়ায় জাহাঙ্গীর প্রায়ই তাঁর বাসায় আসা-যাওয়া করতেন। একপর্যায়ে তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়।
২৩ মিনিট আগে
পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও এক বন্ধুসহ তিনজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
৩৩ মিনিট আগে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সভাকক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে তিনটি এসি, একটি এয়ারকুলার ও আসবাব পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ‘মেঘমালা’ সভাকক্ষে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে জেলা শহরের সিআই খোলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম এবং সদর উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী...
১ ঘণ্টা আগে