বাক প্রতিবন্ধ শিশু মহিমা আক্তার। বয়স আনুমানিক ১১ বছর। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়। বিগত দুবছর আগে সে তাঁর বাবার জন্য দোকান থেকে কিছু একটা আনতে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পর নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল, শিশু বিষয়ক কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘুরে ওই শিশুর জায়গা হয় চট্টগ্রাম বিভাগের শিশু কিশোর হেফাজতের নিরাপদ আবাসনে (সেফ হোম)।
গতকাল বুধবার বিকেলে পরিচয় নিশ্চিতের পর মহিমাকে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে চট্টগ্রাম বিভাগের সেফ হোম কর্তৃপক্ষ। নিখোঁজ শিশুটিকে মা-বাবার কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন সেফ হোমের উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ আলমগীর। এ সময় সেফ হোমে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। দীর্ঘ দুবছর পর মহিমা তার মা-বাবাকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে।
মহিমা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা ১৩ নম্বর জোয়াগ ইউনিয়নের কৈলাইন গ্রামের জোয়াগ এলাকার শরীফ হোসেনের মেয়ে।
জানা যায়, ২০২০ সালের ১০ মার্চ রাতে চাটখিল বাজারে শিশু মহিমাকে কাঁদতে দেখে চাটখিল থানার টহলরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চাটখিল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল কার্যালয়ে নিয়ে যান। সেখান থেকে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর নওশাদ কবির শিশুটিকে চাটখিল উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তার অফিস হয়ে উপজেলা নির্বাহী অফিসার সেফহোমে পাঠান। সেই থেকে অদ্যাবধি মহিমা সেফ হোমে অবস্থান করছিল। এরই মধ্যে গত সোমবার সেফ হোম কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ওই শিশুর আদ্যোপান্ত নিয়ে প্রচারিত ভিডিও দেখেন মহিমার বাবা। পরে তিনি সেফ হোম কর্তৃপক্ষের সঙ্গে মোবাইলে যোগাযোগ করেন।

রেলওয়ের জন্য ভারত থেকে যে ২০০ ব্রডগেজ যাত্রীবাহী কোচ আনা হচ্ছে তার প্রথম ধাপের ২০টি কোচ দেশে পৌঁছাতে পারে আগামী জুন মাস নাগাদ। আর প্রথম ধাপের কোচগুলো আসার পর দুটি নতুন ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে—একটি ঢাকা-খুলনা এবং অন্যটি ঢাকা-পাবনা রুটে। নতুন কোচগুলো ব্রডগেজ কোচ হবে বলে সেগুলো...
১ ঘণ্টা আগে
পদোন্নতির দাবিতে কর্মবিরতির পর এবার ‘শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বুধবার সকাল থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। এতে সব বিভাগের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া প্রশাসনিক কার্যক্রম থেকেও সরে দাঁড়িয়েছেন শিক্ষকেরা।
১ ঘণ্টা আগে
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) পানির স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে মাত্র ১টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ৫ ইউনিটের ২৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি চত্বরে বলী খেলার প্রতিকৃতি-সংবলিত একটি ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বুধবার দুপুরে ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে লালদীঘি চত্বরকে ‘জব্বার চত্বর’ ঘোষণা করেন মেয়র। নবনির্মিত এই ম্যুরালে টেরাকোটার ত্রিভুজ আকৃতির নকশায়...
১ ঘণ্টা আগে