সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে সাধারণ ভোটাররা দিনভর পছন্দের প্রতীকে ভোট দেবেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পুরো নগরীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
নগরীর ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল ভোটকেন্দ্রে দেখা গেছে, নির্দিষ্ট সময়ের আগেই ভোটাররা হাজির হয়েছেন।
এর আগে গতকাল মঙ্গলবার কুসিক নির্বাচন সুষ্ঠু করতে কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত ব্রিফিং করেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহম্মেদ। এসপি জানান, নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যত ধরনের ব্যবস্থা নেওয়ার দরকার, সব নেওয়া হয়েছে। নগরীর অন্তত ৭৫টি জায়গায় তল্লাশি চৌকি বসানো হয়েছে। ২৭টি ওয়ার্ডে ২৭ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন, পাশাপাশি ভোটের মাঠে ৩ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬০৮ জন সদস্য আজ থেকেই কাজ করছেন।
উল্লেখ্য, কুসিক নির্বাচনে ৫ মেয়র পদপ্রার্থীসহ ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। সব কটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ ২০১৭ সালে এই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

সিরাজগঞ্জে ফুয়েল কার্ড চালুর পর তেল নেওয়ার ভোগান্তি কিছুটা কমেছে বলে জানান মোটরসাইকেলচালকেরা। আজ মঙ্গলবার সরেজমিনে শহরের মেসার্স পার্ক ফিলিং স্টেশন, মেসার্স মিরপুর ফিলিং স্টেশনসহ কয়েকটি পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।
২ মিনিট আগে
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সিসা উৎপাদনকারী কারখানা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মহিষকান্দি এলাকায় অবস্থিত কারখানাটি সম্পূর্ণ ধ্বংস করা হয়।
১৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়ায় প্রায় ৪০ মিটার লম্বা একটি সড়কের ইট খুলে ট্রাকে করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় বাধা দিয়েছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে বড়বিল ইউনিয়নের মন্থনা বাজারে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে
পয়লা বৈশাখ থেকে দেশে কৃষক কার্ড চালু করা হবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কৃষি খাত শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে।
১ ঘণ্টা আগে