
চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে র্যাব। এ সময় দুজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য জানান।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে—১১টি বন্দুক, ২৭টি দেশি ধারালো অস্ত্র, ৮টি কাঠের স্ট্যাম্প ও ১৫টি কার্তুজ। আটক ব্যক্তিরা হলেন সাবেক ইউপি চেয়ারম্যান খায়েজ আহমেদের ছেলে মো. কামাল ও অপরজন তাঁর চাচাতো ভাই মো. সোহেল। তিনি শফিক আহমেদের ছেলে।
জানা যায়, উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়েজ আহমেদের নতুন বাড়িতে অভিযান চালান র্যাব সদস্যরা। গতকাল বুধবার গভীর রাত থেকে এ অভিযান শুরু হয়। আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত অভিযান চলে।
র্যাব জানায়, অভিযানে গাঁজা এবং বিদেশি মদও উদ্ধার করা হয়েছে। ইউপি চেয়ারম্যানের বাড়ির আঙিনা, পুকুর পাড় এবং আলমারিতে এসব অস্ত্র ও মাদক লুকিয়ে রাখা হয়েছিল। এ ছাড়া গ্রেপ্তার কামালের বিরুদ্ধে মারামারি ও চাঁদাবাজির তিনটি মামলা রয়েছে।
কর্নেল হাফিজুর রহমান জানান, অভিযানে ব্যাপক অস্ত্র-গোলাবারুদ, দা-কিরিচ, রাবার বুলেটসহ দুজনকে আটক করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে থানা-পুলিশের মাধ্যমে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, রাউজানে গত ১৫ মাসে ১৬টি খুনের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের পর প্রশ্নের মুখে পড়ে রাউজানের আইনশৃঙ্খলা পরিস্থিতি।

গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
১৪ মিনিট আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২৯ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে