
নেদারল্যান্ডসে ১৪ দিনের প্রশিক্ষণে গিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কনস্টেবল আর ফেরেননি। ধারণা করা হচ্ছে, তাঁরা স্বেচ্ছায় নেদারল্যান্ডসেই থেকে গেছেন।
পুলিশ কর্মকর্তারা বলছেন, গত ৯ মে সিএমপির আট সদস্যের একটি দলের সঙ্গে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডসে যান ওই দুই কনস্টেবল। গত ২৪ মে পুলিশের এই দলটি বাংলাদেশ ফিরলেও তাঁদের দুজনের খোঁজ পাওয়া যায়নি। দুই কনস্টেবল হলেন—রাসেল চন্দ্র দে ও শাহ আলম।
রাসেলের বাড়ি কক্সবাজারে আর শাহ আলমের বাড়ি কুমিল্লায়। তাঁরা সিএমপির দামপাড়া পুলিশ লাইনস ও মনসুরাবাদ পুলিশ লাইনসের ব্যারাকে থাকতেন।
এ ব্যাপারে জানতে চাইলে সিএমপি উপকমিশনার (সদর) মো. আমির জাফর আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁরা ১৪ দিনের প্রশিক্ষণে গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে ফিরতি ফ্লাইটের আগের দিন (২৩ মে) বিকেলে ঘুরতে যাওয়ার কথা বলে হোটেল থেকে বের হয়েছিলেন। পরে আর হোটেলে ফেরেননি। টিমের অন্য সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের পায়নি। এ বিষয়ে ওখানকার কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। ২৪ মে পুলিশের এই দলটি পরে বাংলাদেশে ফিরে আসে।’
পুলিশ কর্মকর্তারা বলছেন, পুলিশের এই দলটি নেদারল্যান্ডসে থাকা অবস্থায় পুলিশ নিখোঁজ দুই কনস্টেবলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল। এ সময় পরিবারের সদস্যরা নিখোঁজ কনস্টেবলদের সঙ্গে যোগাযোগ হয়েছিল বলে জানায়। পুলিশের দলটি বাংলাদেশে ফিরে আসার পর তাঁদের পরিবারের সঙ্গে আবার যোগাযোগ করা হয়। স্ব-স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সহায়তায় সিএমপি পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন।
আমির জাফর বলেন, ‘পরিবারের সদস্যদের বক্তব্য সন্দেহজনক। পরিবারের একজন সদস্য নিখোঁজ হলে তাঁরা যে ধরনের দুশ্চিন্তায় থাকার কথা, সেটা পরিবারের সদস্যদের মধ্যে দেখা যায়নি। পরিবারের বক্তব্য ধরলে, তাঁরা নেদারল্যান্ডসেই আছেন। ইচ্ছাকৃত সেখানে থেকে গেছেন। আবার নাও হতে পারে। তবে এখনো এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আমরা আরও কিছুদিন দেখব। এরপর নিখোঁজ দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেব।’
পুলিশ জানায়, বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে আট পুলিশ সদস্যের দলটি চলতি মাসের শুরুর দিকে ‘কুকুরের ব্যবস্থাপনা, পরিচালনা ও প্রশিক্ষণ’ শীর্ষক ১৪ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিতে নেদারল্যান্ডসে যায়।
তবে দুই কনস্টেবলে না ফেরার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি বেলায়েত হোসেন।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রীকে ডাস্টার দিয়ে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৫ মিনিট আগে
পয়োবর্জ্যের সংযোগ লাইনের কারণে রাজধানীর গুলশান-বনানী লেক প্রতিনিয়ত দূষণের শিকার হচ্ছে। এসব জলাশয়কে পরিবেশবান্ধব ও দূষণমুক্ত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভবনে হামলার অভিযোগে পাঁচ শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। গত ১০ আগস্ট আদালতে মামলার আবেদন করা হয়। ওই দিনই আদালত বিষয়টি তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ওপর দিয়ে দেন আদালত।
২৫ মিনিট আগে
শেরপুরের নকলায় কাজল মিয়া (৪৬) নামের এক ভুয়া ডিবি পুলিশকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সোমবার রাতে গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া বাজার থেকে তাঁকে আটক করা হয়। আটক কাজল নকলা পৌরসভার ফেরুষা মহল্লার বাসিন্দা। তাঁর বাবার নাম জবান আলী।
৪০ মিনিট আগে