
খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলীর দুই ইউনিয়নে। দুই ইউনিয়নে অধিকাংশ নলকূপে পানি উঠছে না। আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়ন ও কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের অংশ থেকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড গভীর নলকূপ স্থাপন করে পানি তুলে নেওয়ায় এসব এলাকার সাধারণ মানুষের নলকূপগুলোতে পানির সংকট চলছে।
এলাকাবাসীর অভিযোগ, বহুজাতিক কোম্পানি কাফকো প্রতিষ্ঠালগ্ন থেকে ভূগর্ভস্থ পানি উঠিয়ে নেওয়ার ফলে উপজেলার বৈরাগসহ বিভিন্ন ইউনিয়নে ভূগর্ভস্থ পানির স্তর কমে সংকট দেখা দিয়েছে। বর্তমানে আনোয়ারা ও কর্ণফুলীর বড় উঠানের হাজারের বেশি টিউবওয়েলে পানি পাওয়া যাচ্ছে না।
এলাকাবাসী অভিযোগ করে আরও বলেন, কাফকোর উৎপাদন অব্যাহত রাখার জন্য অতিরিক্ত পরিমাণে ভূগর্ভস্থ পানি তুলে ফেলায় পানির স্তর অনেক নিচে নেমে গেছে, যার কারণে অগভীর নলকূপগুলোতে পানি মিলছে না। সাধারণ মানুষ বাধ্য হয়ে বছর দুয়েক ধরে পুকুর থেকে পানি নিয়ে ফুটিয়ে পান করে আসছিলেন। কিন্তু এখন আর পুকুরেও ঠিকমতো পানি থাকছে না। এমনকি পুকুরের পানি শুকিয়ে গেছে।
এ ছাড়া প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। সঙ্গে দেখা দিয়েছে খাওয়ার পানির তীব্র সংকট। এ ছাড়া ভয়াবহ লোডশেডিং আরও ১০ গুণ কষ্ট বাড়িয়ে দিয়েছে। ফলে মানুষের জীবনমান চরম কষ্টের দিকে ধাবিত হচ্ছে।
গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বৈরাগ ইউনিয়নে গুয়াপঞ্চক, বৈরাগ ও উত্তর বন্দর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী পরিদর্শন করেন এবং নলকূপ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ‘কাফকো শুরু থেকে ভূগর্ভস্থ পানি ব্যবহারের মাধ্যমে কারখানা পরিচালনা করে। এর ফলে আনোয়ারার ভূগর্ভস্থ পানির স্তর দিনে দিনে কমছে। ১০ বছর আগেও স্থানীয়রা কাফকোর পানি উত্তোলন নিয়ে প্রতিবাদ সমাবেশ করেছে, কিন্তু তার সুরাহা হয়নি। বর্তমানে বৈরাগ ইউনিয়নে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বলতে গেলে খাওয়ার পানির জন্য হাহাকার চলছে। এলাকার শত শত টিউবওয়েলে পানি উঠছে না। আমি এ বিষয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীকে অবহিত করেছি। পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করছি।’
নোয়াব আলী আরও বলেন, ‘সব পুকুর শুকিয়ে যাচ্ছে। সিইউএফএল রাষ্ট্রীয় কোম্পানি হয়ে কালুরঘাটের কর্ণফুলী নদী এলাকা থেকে যদি মিঠাপানি আনতে পারে, তাহলে কাফকো কেন পারবে না?’
কেইপিজেডের ডিজিএম মুশফিকুর রহমান বলেন, কেইপিজেড প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার ভূগর্ভস্থ পানির লেয়ার বাড়ানোর জন্য কেইপিজেডে বনায়নের পাশাপাশি বড় বড় লেক তৈরি করে পানি ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করেছে। কেইপিজেডের ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহারের জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহারের প্রয়োজন হয় না। শুধু শ্রমিকদের খাওয়া ও পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় পানি ভূগর্ভ থেকে উত্তোলন করে।
মুশফিকুর রহমান আরও বলেন, কেইপিজেডের উদ্যোগে চট্টগ্রাম ওয়াসার যে পানি সরবরাহ লাইন স্থাপন করা হয়েছে, সেটির সুফল পুরো দক্ষিণ চট্টগ্রামবাসী ভোগ করবে। ইতিমধ্যে কেইপিজেডের কর্ণফুলীর দৌলতপুর প্রধান গেটে ওয়াসা পানি সংরক্ষণাগার স্থাপন করেছে। আগামী জুনে এটি চালু হলে ভূগর্ভস্থ কোনো পানি কেইপিজেড ব্যবহার করবে না।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন সাংবাদিকদের বলেেন, ‘বৈরাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় টিউবওয়েলে ভূগর্ভস্থ পানি পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ সরেজমিনে তদন্ত করে সত্যতা পেয়েছি। এ বিষয়ে কাফকো ও কেইপিজেডের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করব।’
সূত্র জানায়, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) উৎপাদন চালু রাখতে হলে ঘণ্টায় ৮০০ মেট্রিক টন মিঠাপানির প্রয়োজন হয়। এসব পানি পাশের কর্ণফুলী নদী থেকে নেওয়ার কথা ছিল। কিন্তু নদীর পানিতে লবণাক্ততা বেড়ে গেলে চাহিদামতো পানি পাচ্ছে না কাফকো। ফলে প্রতিষ্ঠানটি সাতটি গভীর নলকূপ স্থাপন করে পানি তুলে নিচ্ছে কারখানায়। এ কারণে উপজেলার বৈরাগ, চাতরী, বারশত ইউনিয়ন ও কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের লক্ষাধিক সাধারণ মানুষ বিগত কয়েক বছর ধরে তাদের নলকূপগুলোতে পানি পাচ্ছে না।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাই মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলের এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে প্রাথমিক চিকিৎসার পর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
৬ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক মা একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন। নির্ধারিত সময়ের ১২ সপ্তাহ আগে কম ওজন নিয়ে জন্ম নেওয়ায় জটিলতা দেখা দিয়েছে। একটি মেয়ে শিশু মারা গেছে। বাকি চার নবজাতক চিকিৎসাধীন, তবে হাসপাতালে এনআইসিইউ না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
১৫ মিনিট আগে
ময়মনসিংহ বোর্ড থেকে সরাসরি এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে দুই ছাত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নিলেন পিয়ন। ময়মনসিংহের নান্দাইলে শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের দুই ছাত্রীর কাছ থেকে ২২ হাজার ৪০০ টাকা নিয়ে উধাও কলেজের পিয়ন মো. শাহজাহান। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার...
২২ মিনিট আগে
নরসিংদী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, জেলা তাঁতীলীগের সাবেক আহ্বায়ক এবং রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আলী আহম্মেদ দুলু বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপিতে যোগদানের পর বলেছেন, ‘আজীবন বিএনপি করে মরতে চান।’
৩৪ মিনিট আগে