ব্রাহ্মণবাড়িয়ায় মুয়াজ্জিন আজান দেওয়ার আগে মাইকে দরুদ শরিফ পাঠ করাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে প্রায় ১০ জন আহত হলে তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংঘর্ষটি ঘটে আহেলাতুল সুন্নাতুল জামাত (সুন্নি) ও হেফাজতে ইসলাম (ওয়াহাবি) পন্থীদের মধ্যে। গতকাল শুক্রবার বেলা দেড়টায় পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ি এলাকার খাদেমপাড়া নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পৌর এলাকার ভাদুঘর খাদেম বাড়ির জামে মসজিদে ওয়াহাবি পন্থী সোহেল, জুম্মার নামাজের আজানের আগে মুয়াজ্জিনকে দরুদ শরিফ পাঠ করতে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে মারামারি শুরু হয়।
এই ঘটনায় আহতরা হলেন, মুক্তিযোদ্ধা আলী আকবর, সাদেকুর রহমান, দেলোয়ার হোসেন লিটন (৩৫), সালাউদ্দিন রকি (২৯), ফরিদ উদ্দিন (৫০), হেলাল উদ্দিন (৪০), আবু খায়ের (৬০), ফয়সাল মিয়া (৩০), সিয়াম (১৬) এবং নিলুফা বেগম (৪০) ।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন, 'এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সোহেল মিয়া, ফারুক মিয়া ও কাউতলী এলাকার ইমন মিয়াকে আটক করা হয়েছে।'

নরসিংদীর রায়পুরায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের এক উপসহকারী প্রকৌশলী ও তাঁর সঙ্গে থাকা কর্মীদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় প্রকৌশলীসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
খুলনা শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি সাব্বির (২২) দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন। আজ সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির সামনে অ্যাড. আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে।
২ ঘণ্টা আগে
সংসদ সদস্য রেজা কিবরিয়ার স্ত্রী সিমি কিবরিয়াকে উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথি করা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কের মধ্যে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন চন্দ্র দে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলামকে বদলি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে এসেছিলেন এই চৌক্কার খালে। তিনি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সবাইকে একত্র করে নিজে কোদাল হাতে খাল খনন শুরু করেন। মাটি কেটেছেন। তাঁর তখন চিন্তা-ধারণার মধ্যে ছিল যে—এই খাল যখন খনন হবে, খালের দুই পাড়ে গাছ থাকবে।
২ ঘণ্টা আগে