চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতদের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ স্থগিত করা হয়েছে। শিক্ষা উপমন্ত্রী বিবেচনার আশ্বাসের ভিত্তিতে অবরোধ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন অবরোধকারীরা।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আন্দোলনরত ছাত্রলীগের কর্মী মোহম্মদ দেলোয়ার।
ছাত্রলীগের এই কর্মী বলেন, ‘আমাদের নেতা শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল আমাদের দাবি নিয়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। এর ভিত্তিতে আমরা অবরোধ স্থগিত করেছি।’
এর আগে অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুল থেকে শহরের উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। পাশাপাশি শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের প্রশাসক এস এম মোয়াজ্জম হোসেন বলেন, নিরাপত্তাজনিত কারণে পরিবহন পুল থেকে কোনো বাস বের হতে পারেনি।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ষোলোশহর রেলওয়ে স্টেশন মাস্টার এস এম ফখরুল আলম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
এর আগে গতকাল রোববার মধ্যরাতে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে কমিটি ঘোষণার পরপর পদবাণিজ্য ও অছাত্রদের রাখার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন পদবঞ্চিতরা। পরে তাঁরা কমিটি পুনর্বিন্যাসের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন। ফলে সোমবার থেকে কার্যত অচল হয়ে যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

খেয়ে না খেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে তিন বছরে ১ লাখ ১৮ হাজার টাকা জমিয়েছিলেন বৃদ্ধ নুর আলম। জীবনের শেষবেলায় সেই সঞ্চয় নিয়ে গ্রামের বাড়ি ফেরার স্বপ্ন ছিল তাঁর। কিন্তু অভিযোগ উঠেছে, সাভারের তালবাগ এলাকায় শামীম হোসেন নামে চিহ্নিত এক মাদকসেবী তাঁর সেই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছ
১৩ মিনিট আগে
মাদারীপুরের রাজৈরে ১৫ বছরের এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ মামলায় নাফিজ মোল্লা নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
২১ মিনিট আগে
নরসিংদীর পলাশে রক্তাক্ত ও মুমূর্ষু এক বৃদ্ধকে সড়কের পাশে ফেলে রেখে গুমের চেষ্টার অভিযোগে এক মাইক্রোবাসের চালককে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ চালককে হেফাজতে নেয়। হাসপাতালে নেওয়ার পর ওই বৃদ্ধের মৃত্যু হয়।
২৯ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের রেজু আমতলী সীমান্তে বুধবার দুপুরে ল্যান্ডমাইন বিস্ফোরণে শফিউল আলম (৩৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তাঁর বাঁ পায়ের গোড়ালি উড়ে যায়। পরে তাঁকে কুতুপালং এমএসএফ হাসপাতাল হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
৩১ মিনিট আগে