
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের প্রথম ‘ব্ল্যাক ফাঙ্গাস’ আক্রান্ত এক নারী শনাক্ত হয়েছেন। আজ বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এস এম হুমায়ুন কবির বলেন, ষাটোর্ধ্ব বছরের এই নারী বর্তমানে হাসপাতালে ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তিনি গত বেশ কয়েক দিন যাবৎ এখানে ভর্তি থাকলেও আজকেই আমরা নিশ্চিত হই তিনি ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। তাঁর চিকিৎসায় আমরা একটি বোর্ড গঠন করেছি এবং চিকিৎসা চলছে। তবে আমরা আগামী কয়েক দিন বিষয়টি দেখব। যেহেতু এই রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল ও জটিল সেহেতু প্রয়োজনে তাঁকে ঢাকায় পাঠানোর কথা ভাবতে হবে।
চমেক হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ও করোনা ইউনিটের সমন্বয়কারী ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, করোনা আক্রান্ত হয়ে সেরে ওঠেন ষাটোর্ধ্ব ওই নারী। পরে করোনা পরবর্তী জটিলতায় তাঁর শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখা দেয়। প্রাইভেসির স্বার্থে তাঁর নাম প্রকাশ করা যাবে না।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার অফিসের সূত্রে জানা গেছে, এই মাসের শুরুতে করোনাক্রান্ত হয়ে চমেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি ভর্তি হয়েছিলেন। পরে ১৫ জুলাই করোনা নেগেটিভ আসলেও তাঁর শরীরে কোভিড পরবর্তী নানা জটিলতা দেখা দেয়। এ অবস্থায় স্বজনরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শরীরে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের বিভিন্ন লক্ষণ দেখা যায়।
চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. রাজীব পালিত (প্রশাসন) আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে এই মহিলা চমেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চোখের চারপাশে কালো ফাঙ্গাসের কিছু লক্ষণ দেখা গিয়েছিল। জরুরির ভিত্তিতে গঠন করা মেডিকেল বোর্ডের মাধ্যমে আমরা ব্ল্যাক ফাঙ্গাসের বিষয়টি নিশ্চিত হয়েছি। এ সম্পর্কে পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।
এর আগে গত মে মাসে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে করোনা থেকে সেরে ওঠা দুজনের শরীরে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয়।

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
১৩ মিনিট আগে
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
১৭ মিনিট আগে
রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
২৭ মিনিট আগে