
পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮তম বর্ষপূর্তি অনুষ্ঠান থেকে ফেরার পথে পুলিশের হাতে গ্রেপ্তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আইনজীবী প্রদীপ চৌধুরী জামিনে ছাড়া পেয়েছেন। বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মনিরুল ইসলামের আদালত শুনানি শেষে তাঁকে জামিন দিয়েছেন।
এর আগে মঙ্গলবার রাতে নগরীর জে এম সেন হলে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তার করেছিল কোতোয়ালি থানা পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, প্রদীপ চৌধুরী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বে আছেন। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া কোতোয়ালি থানার একটি মামলায় তিনি ‘তদন্তে প্রাপ্ত’ আসামি। এ মামলায় পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
প্রদীপ চৌধুরীর আইনজীবী শামসুল ইসলাম কালাম বলেন, মামলার এজাহারে প্রদীপ চৌধুরীর নাম নেই। আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের জিম্মায় তাঁকে জামিন দেওয়া হয়েছে।
এর আগে প্রদীপ চৌধুরীর গ্রেপ্তারে উদ্বেগ জানিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এক বিবৃতিতে তাঁর মুক্তির দাবি জানিয়েছিল। বিবৃতিতে বলা হয়, পুলিশ সদস্যরা তাঁকে ‘জোর করে’ গাড়িতে তুলে কোতোয়ালি থানায় নিয়ে যান। থানায় নেওয়ার ৫ ঘণ্টা পর রাত ১১টা পর্যন্ত কী কারণে প্রদীপ চৌধুরীকে ধরে নেওয়া হয়েছে, তার কারণ পুলিশ ‘জানাতে পারেনি’ বলে বিবৃতিতে অভিযোগ তোলা হয়েছিল।
বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পরিমল কান্তি চৌধুরী, রনজিত কুমার দে ও জিনবোধি ভিক্ষু এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে প্রদীপ চৌধুরীর মুক্তির দাবি জানান।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
৮ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মেহনাজ মোশাররফ বলেন, প্রথমে আমরা একই পরিবারের ৭ জনের লাশ পেয়েছি। এরমধ্যে তিন জন নারী, এক বছরের নিচে ২ জন শিশু এবং ২ জন পুরুষ রয়েছে। একজন মাইক্রেবাসের ড্রাইভার আছেন। এ ছাড়া কিছুক্ষণ আগে ১২-১৩ বছরের আরও একটি লাশ এসেছে। আরও একজনের অবস্থা...
২৩ মিনিট আগে
খুলনার রূপসায় মাকে মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় মাসুম বিল্লাহ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আমলি আদালত রূপসার বিচারক অপূর্ব বালা তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩৫ মিনিট আগে
কিডনি প্রতিস্থাপনের নামে রোগীদের তুরস্কে নিয়ে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগে এক প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন নুরুজ্জামান রাজু, যিনি তুরস্কভিত্তিক একটি স্বাস্থ্যসেবা সহায়তাকারী প্রতিষ্ঠানের সাবেক কর্মী বলে জানিয়েছে
১ ঘণ্টা আগে