বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
বুধবার দুপুরের দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত এক অভিযানে এনামুল হককে ৩২৬টি ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৬ লাখ ৫৯ হাজার টাকাসহ আটক করা হয়।
ঘটনার পরদিন বৃহস্পতিবার (১২ মার্চ) রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল করিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. রাজন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত বিএনপি নেতা এনামুল হকের সঙ্গে নেতা-কর্মীদের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাঁশ, দড়ি আর প্লাস্টিকের চেয়ার দিয়ে অস্থায়ী স্ট্রেচার তৈরি হয়েছে। তাতে বসে আছেন অসুস্থ বৃদ্ধা তপতী রানী। বাঁশের দুই পাশ কাঁধে তুলে হাসপাতালে ছুটছেন দুই ভাই। গত বৃহস্পতিবার সকালে দৃশ্যটি দেখা গেল দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্তবর্তী খিয়ারমামুদপুর গ্রামে।
১২ মিনিট আগে
খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬-এর সদস্যরা। র্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব।
১৫ মিনিট আগে
‘সামাজিক যোগাযোগমাধ্যমে লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য উল্টাপাল্টা বক্তব্য দিয়ে রাজনীতি করা উচিত নয়। তরুণ নেতৃত্বের কাছ থেকে মানুষ দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে। জনগণ এখন বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ চায়। পাঁচ বছর পর জনগণই সরকারের কর্মকাণ্ডের বিচার করবে এবং কারা দেশ পরিচালনা করবে...
৩২ মিনিট আগে
মাদক ও অনলাইন জুয়ার প্রতিবাদ করায় হামলার শিকার হয়ে আট দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম (৩৫)। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে ভর্তি করা হলেও এখনো...
৩৫ মিনিট আগে