পার্বত্য রাঙামাটির লংগদুতে পরীক্ষামূলকভাবে বিদেশি ফল রামবুটান চাষ করে সফল হয়েছেন নাজমুল হোসেন নামের এক যুবক। তিনি ইউটিউব দেখে ৩২টি চারা সংগ্রহ করেন। এরপর সেগুলো রোপণ করেন। এখন তাঁর অধিকাংশ গাছে ফল ধরেছে।
নাজমুল হোসেনের বাড়ি রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের মহাজনপাড়া এলাকায়। তিনি নিজের বাড়িতে পরীক্ষামূলকভাবে ৩২টি বিদেশি ফল রামবুটানের চারা রোপণ করেন।
নাজমুল জানান, প্রায় আড়াই বছর আগে ইউটিউব দেখে রামবুটান গাছের চারার খোঁজ করে নরসিংদীর শিবপুরে সংগ্রহ করতে হয়েছিল। সেখান থেকে প্রতিটি চারা তিন হাজার টাকা দরে কিনে আনেন তিনি। পরবর্তীতে ইউটিউব দেখেই চারা রোপণ থেকে শুরু করে পরিচর্যা করেন।
এখন পর্যন্ত রামবুটান চাষে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হয়েছে। ফলটির বাজার মূল্যও যথেষ্ট ভালো। এখন বাণিজ্যিকভাবে চাষ করে সফল হতে চান বলে জানান তরুণ কৃষক নাজমুল।
নাজমুল বলেন, ‘ফলটি নতুন হওয়ায় এখনো মানুষের কাছে পরিচিত হয়নি। এরপরেও যথেষ্ট চাহিদা রয়েছে, বর্তমানে প্রতি কেজি রামবুটান এক হাজার টাকা দরে বাজারে বিক্রি করতে পারছি।’
স্থানীয় লোকজন বলেন, নাজমুলের চাষ করা রামবুটান ফল দেখতে অনেকে ভিড় করেন তাঁর বাড়িতে। তাঁর চাষাবাদে সফলতা দেখে অনেকে রামবুটান চাষ করার পরিকল্পনা নিচ্ছেন।
নাজমুলকে সহযোগিতার আশ্বাস দিয়ে লংগদু উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘পাহাড়ে এই প্রথম রামবুটান চাষে সাড়া ফেলেছেন তরুণ কৃষক নাজমুল। যেহেতু বিদেশি ফল চাষে পরীক্ষামূলকভাবে তিনি সফল হয়েছেন। এটাকে বাণিজ্যিকভাবে সফল করতে আমাদের পক্ষ হতে যতরকমের সহযোগিতা করা দরকার তা আমরা করে যাব।’

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় মিনিট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাঁদপুরের দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
ভুক্তভোগীর সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে রাফিদ শিকদার বিভিন্ন সময় যোগাযোগ ও কথাবার্তা বলতেন। একপর্যায়ে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করে রাখেন তিনি।
৯ মিনিট আগে
নিহতের স্বজনেরা জানান, শামিমের ভায়রার জানাজা ও দাফনে অংশ নিতে সোমবার বিকেলে বারপুর গ্রামে যান তিনি। রাতে শ্বশুরবাড়িতে অবস্থান করেন। ভোররাত ৩টার দিকে গ্রামের সড়কে হাঁটাহাঁটি করার সময় তাঁকে চোর সন্দেহে নিশিন্দারা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এ বি এম শাফিসহ কয়েকজন আটক করেন।
১৬ মিনিট আগে
ভোলার লালমোহনে পাঁচটি গোডাউনে অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে গোডাউন মালিকেরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি...
১ ঘণ্টা আগে