চট্টগ্রামের হাটহাজারীতে খাদ্যের সন্ধানে লোকালয়ে আসা বিপন্ন প্রজাতির একটি মেছো বিড়াল ফাঁদে (খাঁচায়) আটকা পড়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একটি খামারে বসানো ফাঁদে মেছো বিড়ালটি আটকা পড়ে। এর আগে শনিবার রাতেও মেছো বিড়ালটি ফাঁদ দিয়ে আটকানোর চেষ্টা হয়েছিল।
খামার মালিক আবদুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিদিনের মতো আজ (মঙ্গলবার) সকালে খামারে গিয়ে দেখি খাঁচায় একটি মেছো বড়াল আটকা পড়েছে। এর আগে শনিবার রাতেও একটি মেছো বিড়াল আটকা পড়েছিল। পরে রাত ১টার দিকে রেসকিউ করতে আসা সদস্যদের অসাবধানতা কারণে নেট ছিঁড়ে পাশের একটি জঙ্গলে পালিয়ে যায়।
এ বিষয়ে উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাইফুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ওই খামারি সঙ্গে যোগাযোগ করে মেছো বিড়ালটি রেসকিউ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।’
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘মুরগি খামারে আটক হওয়া মেছো বিড়ালটি বন বিভাগের রেসকিউ টিমকে সংবাদ দেওয়া হয়েছে উদ্ধার করার জন্য।’

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১৭ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১৮ মিনিট আগে
সকালে হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন ওই তরুণী।
৩৮ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে...
৪৩ মিনিট আগে