
কুমিল্লার বুড়িচংয়ে একটি ধানের জমি থেকে হাফেজ সাদেকুর রহমান (২২) নামে এক গৃহশিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টায় উপজেলার ময়নামতি ইউনিয়নের নামতলা পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে।
হাফেজ সাদেকুর রহমানের বাড়ি জেলার চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামে। তিনি ওই এলাকার বাচ্চু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান।
নিহত সাদেক নামতলা গ্রামে আবুল বাশার নামে এক ব্যক্তির বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থাকতেন। পাশাপাশি সেনানিবাস এলাকায় একটি মোবাইল ফোনের দোকানে চাকরি করতেন। গতকাল রাতে তিনি বাড়িতেই ফুটবল খেলা দেখেছেন, কিন্তু সকালে বাড়ির পাশে ধানখেতে তাঁর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয় বলে জানিয়েছে পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, ‘সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আসি। যে বাড়িতে লজিং থাকত, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
ওসি বলেন, ‘প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করে মরদেহ জমিতে ফেলা হয়েছে। ঘটনাস্থলে সিআইডির টিম আছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছে। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৮ মিনিট আগে
কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৫ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৬ ঘণ্টা আগে