
মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির সব পর্যটনকেন্দ্রে পর্যটকদের বিনামূল্যে ভ্রমণ ব্যবস্থা করা হয়েছে। আজ সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ সুযোগ থাকবে।
ঢাকা থেকে বেড়াতে আসা আরিয়ান, আরিফ, জুলহাস জানান, আলুটিলা ও জেলা পরিষদ পার্কে প্রবেশে কোনো টিকিট কাটতে হয়নি। শুনলাম বিজয় দিবস উপলক্ষে এমন উদ্যোগ নিয়েছেন।
জেলার প্রধান পর্যটনকেন্দ্র আলুটিলার টিকিট ম্যানেজার কোখনাথ ত্রিপুরা জানান, জেলা প্রশাসনের নির্দেশে আলুটিলায় আজকে পর্যটকদের প্রবেশে কোনো টিকিট লাগছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত ১২০০ পর্যটক প্রবেশ করেছে।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে আলুটিলা পর্যটনকেন্দ্র, হর্টিকালচার পার্কসহ সব পর্যটনস্পটে আজ দিনটি ফ্রি সবাইকে সুযোগ দেওয়া হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে