
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস, ২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিআরটিএ, চট্টগ্রাম কর্তৃক নগরীর কাপ্তাই রাস্তার মাথায় একটি রোড ক্যাম্পেইন ও বিনা মূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।
রোড ক্যাম্পেইন ও মানসম্মত হেলমেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম ও উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) কে এম মাহাবুব কবির, বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথোয়াইনু চৌধুরী, বিআরটিএ চট্টগ্রাম মেট্রো-২ সার্কেলের সরকারি রাজস্ব কর্মকর্তা মো. হারুনুর রশিদসহ বিআরটিএ, সড়ক ও জনপদ এবং পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
রোড ক্যাম্পেইনে ২২ জন মোটরসাইকেল লাইসেন্সধারী চালককে বিনা মূল্যে মানসম্মত হেলমেট বিতরণ করা হয়।

মুন্সিগঞ্জ পৌরসভার শিলমন্দির-মোহাম্মদপুর এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলায় মিটার বোর্ডে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ভবনটির ১০টি বৈদ্যুতিক মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
৩২ মিনিট আগে
লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমছে না। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টার অভিযানে জেলার ছয় থানা এলাকা থেকে ১৩৫ জনকে আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ...
৩৯ মিনিট আগে
অভিযানকালে বিদেশি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, আটটি গুলি, চারটি ছুরি ও একটি স্টিলের কাটার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ২ হাজার ৪৮৪টি ইয়াবা ও ২ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা গণ অধিকার পরিষদের নেতা মো. জসীম উদ্দিনের দলীয় সদস্যপদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছ
১ ঘণ্টা আগে