
ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের চাচা ও বিসিবির পরিচালক আকরাম খানের ছোট ভাই আকবর খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে আকবর মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
আকবরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তামিম ইকবাল। ফেসবুকে এক শোকবার্তায় তামিম লিখেছেন, ‘আমার ছোট চাচা আকবর খান আজ ভোরে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তিনি নিজেও একসময় ক্রিকেটার ছিলেন। অনেকেই হয়তো জানেন না, আমার প্রথম ক্রিকেট কোচ ছিলেন তিনিই। ক্রিকেটের মৌলিক শিক্ষার অনেকটুকুই আমি পেয়েছিলাম তাঁর কাছ থেকে। ক্রিকেট বলে আমার প্রথম ম্যাচটিও খেলেছিলাম তাঁর তত্ত্বাবধানে। ক্রিকেটের পথে আজ যত দূর আসতে পেরেছি, উনি যত্ন করে ভিত গড়ে দিয়েছিলেন বলেই।’
চাচার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তামিম। তিনি লিখেছেন, ‘মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করুন। আমার চাচা ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’
এদিকে ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে আকরাম খান বলেন, ‘রাত ৩টার দিকে তার মৃত্যু হয়। অনেক দিন ধরেই কিডনিজনিত সমস্যায় ভুগছিল। রাতে হার্টঅ্যাটাকে মৃত্যু হয়। বাদ আসর জানাজার পর আমাদের পারিবারিক কবর স্থানে দাফন হবে।’
২০০০ সালে বাবা ইকবাল খানকে হারান তামিম ইকবাল। এবার হারালেন তাঁকে ক্রিকেটের সরণিতে পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর ছোট চাচাকে।

মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে জিটুজি ভিত্তিতে চীনের অর্থায়নে মোংলা বন্দরে দুটি অত্যাধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে।
১২ মিনিট আগে
নীলফামারী জেলার ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবসাইট পর্যালোচনা করে মাত্র ১৩টির তথ্য শতভাগ হালনাগাদ পাওয়া গেছে। আবার ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে গুরুত্বপূর্ণ সাতটি বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে। এমনকি একটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।
১২ মিনিট আগে
এনসিপির নেতা-কর্মীদের ওপর ফের হামলা হলে ফতুল্লা থানার ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার। গতকাল সোমবার বক্তাবলীতে হামলার ঘটনায় মামলা করতে গিয়ে তিনি এ বক্তব্য দেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
২৫ মিনিট আগে
ভুক্তভোগী স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। অভিযুক্ত নাইমুল দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিতেন। বিষয়টি ওই স্কুলছাত্রী তার বাবা-মাকে জানালে তাঁরা নাইমুলকে নিষেধ করেন। কিন্তু তিনি উত্যক্ত করতেই থাকেন।
২৮ মিনিট আগে