সমুদ্রে মৎস্য প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকার মাছ শিকারের ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। ২০ মে থেকে ২৩ জুলাই গভীর সমুদ্রে সব ধরনরে মাছ শিকার বন্ধ থাকবে। ইতিমধ্যে নোয়াখালী হাতিয়ায় তীরে ফিরতে শুরু করছে জেলেরা।
হাতিয়ার সূর্যমূখী ঘাটের মৎস্যজীবী সমিতির সভাপতি জবিয়ল হক জানান, হাতিয়ার ৪০টি ঘাটের প্রায় ৫ শতাধিক বড় বড় ফিশিং ট্রলার গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকার করে। নিষেধাজ্ঞার কারণে এসব ট্রলার রাতেই ঘাটে ফিরে আসবে। ইতিমধ্যে অনেক ট্রলার গতকাল ও আজ ঘাটে ফিরে এসেছে। এ বছর ইলিশ মৌসুমের প্রথমে এই নিষেধাজ্ঞা দেওয়ায় বিপাকে পড়েছেন জেলেরা। ৬৫ দিন সবাইকে তীরে থাকতে হবে। অনেকে বেকার সময় পার করবেন।
সূর্যমূখী ঘাটের জেলে জলিল জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ট্রলার নিয়ে সকালে ঘাটে চলে এসেছেন। রাত ১২টার পর নিষেধাজ্ঞা কার্যকর হবে। তাই আর সাগরে যাবেন না। আগামী কয়েক দিন জাল বোনার শ্রমিক হিসাবে ঘাটে থেকে উপার্জন করবেন। ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আবার সাগরে যাবেন।
তিনি আক্ষেপ করে জানান, এখন ইলিশ মৌসুম শুরু হয়ে গেছে। ঠিক এ সময়ে ৬৫ দিনের এই নিষেধাজ্ঞা তাদের জন্য আর্থিক বড় ক্ষতি হবে।
হাতিয়া ট্রলার মালিক সমিতির সভাপতি রাশেদ উদ্দিন বলেন, হাতিয়াতে গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকার করার মতো ট্রলার রয়েছে প্রায় ৫ শতাধিক। এসব ট্রলারে ২০ জন করে হলেও ১০ হাজার জেলে এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। এতে ১০ হাজার জেলে সবাই বেকার হয়ে পড়বে। তাদের পরিবার নিয়ে চলা অনেকটা কঠিন হবে। আবার এসব জেলের অনেকে নিবন্ধন না থাকায় সরকারি সুবিধাও পাবে না।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, হাতিয়ায় প্রায় ১ লাখ ব্যক্তি জেলে পেশার সঙ্গে জড়িত। এদের মধ্যে নিবন্ধিত জেলে সংখ্যা প্রায় ২২ হাজার।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, হাতিয়ার অনেক ট্রলার গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকার করে। এই ৬৫ দিন সমুদ্রে মাছ শিকার বন্ধ থাকবে যা আগেই জেলেদের অবহিত করা হয়েছে। গত কয়েক দিন ঘাটে গিয়ে জেলে ও ট্রলার মালিকদের সঙ্গে কথা বলে সবাইকে সতর্ক করা হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের নেশা কাটাতে নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কারাগারে পাঠানোর আবেদন করেছেন এক মাদকাসক্ত ব্যক্তি। টানা তিন দিন ইউএনও কার্যালয়ে ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও সাত দিন
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা এলাকার পাইকারা মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার এ দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
বিমান চত্বর এলাকার একটি চায়ের দোকান থেকে সিগারেট ও কিছু টাকা চুরির অভিযোগে আব্দুস সামাদ, দেবসহ চার যুবককে আটক করা হয়। পরে তাঁদের মহানগর যুবদলের সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকিলুর রহমান রনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন যুবক তাঁদের মারধর করেন এবং মাথার চুল কেটে দেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে